ইকুয়েডরে একটি পিকআপ ট্রাক এবং একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে।  এতে আরও ২ জন আহত হয়েছেন। রোববার পানামা টুপি তৈরির জন্য বিখ্যাত উপকূলীয় শহর মান্তা এবং নিকটবর্তী শহর মন্টেক্রিস্টির সংযোগকারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।ইকুয়েডরের ট্র্যাফিক কমিশনের একজন তদন্তকারী জুয়ান কার্লোস মার্টিলো জানান, আমরা লেন লঙ্ঘনের সন্দেহ করছি।  স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নিহতদের মধ্যে ৬ এবং ১১ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।মার্টিলো বলেন, নিহতদের সংখ্যা বিবেচনা করে ধারণা করা হচ্ছে যে কমপক্ষে একটি গাড়ি অতিরিক্ত যাত্রী বহন করছিল।ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো সড়ক দুর্ঘটনা।সরকারি পরিসংখ্যানে দেখা যায়— শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দেশটিতে ৪ হাজার ৭৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে ৫৬৫ জন মারা গেছেন।সড়ক দুর্ঘটনাজনিত কারণে গত বছর দেশটিতে প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যু হয়। এসব দুর্ঘটনার এক-তৃতীয়াংশেরও বেশি চালকের অনভিজ্ঞতা বা বেপরোয়া গতির কারণে ঘটেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের Read more

‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা
‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা

আজ ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ রাসেল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এক বছর আগে—২০২৩ সালের ৫ আগস্ট, রাজধানীর যাত্রাবাড়ীতে Read more

কক্সবাজারে আজ শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব
কক্সবাজারে আজ শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব

কক্সবাজার সমুদ্রসৈকতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক সিনেমার সমন্বয়ে দর্শকদের জন্য থাকছে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

গলাচিপায় গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, বন্ধ সেবা কার্যক্রম
গলাচিপায় গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, বন্ধ সেবা কার্যক্রম

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিসের ৪২ জন কর্মচারী সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে গেছেন। এতে অফিসের Read more

স্ত্রীর স্বীকৃতির দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন
স্ত্রীর স্বীকৃতির দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন এক নারী। তবে তাঁর উপস্থিতি টের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন