কিশোরগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ জুন) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের অনাবিল আনন্দ ও হাসি ফুটাতে এই বস্ত্র বিতরণ করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি। এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন, সাবেক সেনা সদস্য মো: হাবিবুর রহমানসহ প্রমুখ। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে তিন শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মাঝে শাড়ি, কাপড়, গেঞ্জি, প্যান্ট ও লুঙ্গি বিতরণ করা হয়। শিশুদের মাঝে কাপড় বিতরণের আগে চিপস ও চকোলেটও দেওয়া হয়। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে হত-দরিদ্র পরিবারগুলো ঈদ উপহার পেয়ে খুশীতে মেতে উঠে। তারা জানান, ‘রাত পোহালেই ঈদ নতুন কাপড় পেয়ে অনেক ভালো লাগছে। ঈদের দিন নতুন কাপড় পড়বো, সবার সাথে অনেক আনন্দ করবো।’ ইসলামি আন্দোলন কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন বলেন, ‘প্রতি বছরেই আজিজুর রহমান জনগণের পাশে থাকেন। কোরবানি ঈদে শতাধিক গরু জবাই করে মাংস বিতরণ থেকে শুরু করে মসজিদে সাবমারসিবল পাম্পসহ এমন কোনো সামাজিক কাজ বাকি নেই যা দ্বারা মানুষ উপকৃত হয়নি। আগামী দিনে কিশোরগঞ্জ-হোসেনপুর আসন থেকে আজিজুর রহমান পাশ করলে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করবেন বলে আশা করি।’ প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করতে পেরে খুব ভালো লেগেছে। এই ঈদের দিনে অবহেলিত মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। সারাজীবন অবহেলিত মানুষগুলোর পাশে থেকে এভাবেই কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘৩০ বছর ধরে জার্মানি বাস করছি এবং প্রতি বছরেই সমাজের অবহেলিত ছিন্নমূল মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সামনের দিনগুলোতে জনগণকে সাথে কিশোরগঞ্জকে মডেল জেলা হিসেবে গড়ে তুলার ইচ্ছা প্রকাশ করেন তিনি।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার
টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইল শহরের এনায়েতপুরস্থ হযরত ফাতেমা (রা.) মাদ্রাসার হিফজ শাখার এক শিশু শিক্ষার্থীকে (১০) যৌন নিগ্রহের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ Read more

বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি
বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি

এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। চাপের মুখে তার আগ্রাসী ব্যাটিং, ফিল্ডিংয়ে তৎপরতা Read more

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা Read more

‎চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে কিশোর, পড়ে গিয়ে বিচ্ছিন্ন পা
‎চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে কিশোর, পড়ে গিয়ে বিচ্ছিন্ন পা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে ১৩ বছরের অজ্ঞাত এক কিশোর। এ সময় পা পিছলে হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে Read more

মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে
মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে Read more

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন

পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন