জেলার সদর উপজেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) বৈরি আবহাওয়ার মধ্যে শহরের বাজার স্টেশনে মুক্তির সোপান চত্বরে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে, যা ৬৪ জেলাতেই নির্মাণ হবে। আগামী ৫ অগাস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে বলে আশা করছি। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ পিডব্লিউডি এই স্মৃতিস্তম্ভের কাঠামো তৈরি করবে। মূল স্মৃতিস্তম্ভ ঢাকায় তৈরি হবে। সেখান থেকে এনে এখানে স্থাপন করা হবে। উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে জেলায় ছাত্র, জনতা, দলীয় নেতাকর্মীসহ ২৯ জন নিহত হন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল
একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) একযোগে সাতটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় Read more

‘আ.লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল’
‘আ.লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

নিখোঁজের ৪ মাস পর রহস্য উন্মোচন
নিখোঁজের ৪ মাস পর রহস্য উন্মোচন

পরিবহন ব্যবসায়ী আনারুল হোসেন শিকদারকে হত্যার পর লাশ পুঁতে রাখা হয় তুরাগের বাস ডিপোতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, বাসের চালক Read more

উখিয়ার মনখালী উপকূলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ দুই শিক্ষার্থী
উখিয়ার মনখালী উপকূলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়ার মনখালী উপকূলে ভয়াবহ ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়েছে নবম শ্রেণীর দুই শিক্ষার্থী।শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে সৈকতপাড়ে খেলতে Read more

আরও দু’টি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত
আরও দু’টি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি দিন দুটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভবিষ্যতে প্রতিবছর এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন