নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হামাস।সোমবার (৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হামাস প্রকাশিত এক ভিডিওতে হাড্ডিসার সর্বস্ব এক জিম্মিকে দেখার পর পশ্চিমা দেশগুলোর ব্যাপক ক্ষোভ প্রকাশের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী এই প্রস্তাব দিলো।হামাসের বিবৃতিতে বলা হয়, তারা কেবল তখনই রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে সহায়তা পাঠাতে প্রস্তুত থাকবে, যদি ইসরায়েল গাজায় স্থায়ীভাবে মানবিক করিডোর চালু করে এবং ত্রাণ বিতরণের সময় বিমান হামলা পুরোপুরি বন্ধ রাখে।ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজায় অন্তত ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হামাস এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক মানবিক সংস্থাকে জিম্মিদের কাছে পৌঁছাতে দেয়নি।শনিবার হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেড এক ভিডিও প্রকাশ করে, যেখানে গাজায় একটি সরু কংক্রিট সুড়ঙ্গে বন্দি একজন ইসরায়েলি যুবককে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ওই যুবক শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, গায়ে কোনো জামা নেই, কেবল প্যান্ট পরা, এবং তিনি দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছেন বলে মনে হয়েছে।ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওতে দেখা যাওয়া ২৪ বছর বয়সী যুবকের নাম এভিয়াতার ডেভিড। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময় দক্ষিণ ইসরায়েলে নোভা সঙ্গীত উৎসবে অংশ নিতে গিয়ে অন্যদের সঙ্গে আটক হন। তখন তাকে গাজায় নিয়ে যাওয়া হয়।ভিডিওটি প্রকাশের পর শুধু ইসরায়েল নয়, ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র হামাসের এ আচরণের নিন্দা জানিয়েছে। এ ঘটনার পর ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় আইনজীবী হত্যা: সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
কুমিল্লায় আইনজীবী হত্যা: সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লায় আলোচিত আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা Read more

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা Read more

স্বাধীনতা দিবসে চী‌নের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
স্বাধীনতা দিবসে চী‌নের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জা‌নিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং। Read more

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: ড. ইউনূস
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: ড. ইউনূস

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমাদের মোট দেশজ উৎপাদনের একটি বৃহৎ অংশ এসএমই খাত থেকে আসে। নতুন Read more

গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে
গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন