কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন ঢাকাস্থ স্পেন দূতাবাসের একজন সাংবাদিক প্রতিনিধি দল।বুধবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রতিনিধি দলটি ক্যাম্প এলাকায় প্রবেশ করেন এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- সাংবাদিক জেনি তোরেস কাস্ত্রো, চিত্রগ্রাহক আলভারো রদ্রিগেজ দে লা রুয়া, আলোকচিত্রী স্যামুয়েল সানচেজ দিয়াস এবং প্রতিবেদক হুয়ান আন্তোনিও আউনিওন বোরেগুয়েরো।পরিদর্শনের শুরুতে সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে তারা ক্যাম্প-২ (পূর্ব) এর বি-৭ ব্লকে ইউএনএইচসিআর-এর অর্থায়নে এনজিও ফোরামের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র’ ঘুরে দেখেন। এ সময় ইউএনএইচসিআর-এর একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধি দলকে কেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।পরে ১১টায় প্রতিনিধি দল ক্যাম্প-১১ এর এ-৬ ব্লকের পাশের ইউনিসেফের অর্থায়নে পরিচালিত ‘শিক্ষাকেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র’ (অষ্টম ও নবম শ্রেণি) পরিদর্শন করেন। সেখানে কর্তব্যরত এক শিক্ষক দলটিকে পাঠ্যসূচি ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। পরে তারা ‘রোজ লার্নিং সেন্টার’, ‘শিখন লার্নিং সেন্টার’ ও ‘মেরিন লার্নিং সেন্টার’ ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।দুপুর ১২টায় প্রতিনিধি দল ক্যাম্প-১৮ এর এইচ-৬২ ব্লকে ইউনিসেফের অর্থায়নে কোডেক পরিচালিত ‘সান লার্নিং সেন্টার’ পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমে বিদ্যমান বাজেট সংকট সম্পর্কে অবগত হন। পরিদর্শন শেষে দুপুর পৌনে ২টায় প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।প্রতিনিধি দলটি ক্যাম্প এলাকার শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে অর্থায়নের সংকটকে চিহ্নিত করেন। তারা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবেন, যাতে ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Hillo Casino kolikkopelit turvallisuusopas
Hillo Casino kolikkopelit turvallisuusopas

Hillo Casino – Kolikkopelit ja käytännön vinkit suomalaisille pelaajille Jos etsit suomalaista nettikasinoa, jossa on laaja valikoima kolikkopelejä, Hillo Casino Read more

দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী
দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’ দক্ষিণ কোরিয়ার বুসানের নৌঘাঁটিতে পৌঁছেছে। বুধবার (০৫ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার Read more

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ কর্মকর্তা নিহত
থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত,  ৬ পুলিশ কর্মকর্তা নিহত

থাইল্যান্ডে প্যারাসুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তাদের মধ্যে Read more

দুবাইয়ের মরুতে ইধিকা পালের পিপাসা মেটালেন নিরব!
দুবাইয়ের মরুতে ইধিকা পালের পিপাসা মেটালেন নিরব!

ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল এরইমধ্যে ঢাকাই সিনেমার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় অভিনয় Read more

টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু
টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকসানা (১২) ও নুসাইফা (৮) নামে দুই কন্যা শিশু গুরুতর আহত হওয়ার Read more

মোহাম্মদপুরে দেয়াল ভাঙা মামলা, বাদীর বলছেন ‘ভুল বুঝে করেছি’
মোহাম্মদপুরে দেয়াল ভাঙা মামলা, বাদীর বলছেন ‘ভুল বুঝে করেছি’

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে দেয়াল ভাঙার অভিযোগে আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানসহ ছয়জনের বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন