পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে।মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় যশোর জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টাবলেন, ‘পুলিশ প্রশাসনকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এখন পুরোদমে কাজে নেমে পড়তে হবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করতে হবে। পাশাপাশি জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখতে হবে।’তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না। আমরা নিরাময় কেন্দ্র খুলতে চাই না, মাদক বন্ধ করতে চাই। আমরা দায়িত্ব নেওয়ার পর পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে। বদলি বাণিজ্যও নিয়ন্ত্রণে আনা হয়েছে।’ এ সময় তিনি ওসিদের ঘুষ নেওয়া বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তদবির প্রথা এখনো বন্ধ হয়নি, অনেকেই তদবির করেন জানিয়ে তিনি বলেন, উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। যাদের অনেককে আমি চিনিও না। ফলে আমার নামে কেউ তদবির করলে প্রথমে চা নাস্তা খাওয়াবেন। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ Read more

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ

যুক্তরাষ্ট্রে যাত্রার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ-কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে Read more

নেত্রকোনায় ধলাই নদীর প্রবাহ ফেরাতে কচুরিপানা উত্তোলন
নেত্রকোনায় ধলাই নদীর প্রবাহ ফেরাতে কচুরিপানা উত্তোলন

দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পড়া নেত্রকোনা ধলাই নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পৌরসভা। নদীকে কচুরিপানা মুক্ত Read more

নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাদ্যযন্ত্র ও ফলজ চারাগাছ বিতরণ
নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাদ্যযন্ত্র ও ফলজ চারাগাছ বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের মাঝে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে বাদ্যযন্ত্র এবং পুষ্টির ঘাটতি পূরণে ফলজ চারাগাছ বিতরণ Read more

Vulkancasino im Check: So bewerten Sie ein Online-Casino mit klarem Blick
Vulkancasino im Check: So bewerten Sie ein Online-Casino mit klarem Blick

Ein gutes Online-Casino erkennt man nicht allein an leuchtenden Bannern oder einer langen Spieleliste. Entscheidend ist, ob wichtige Informationen leicht Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন