বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন দলটির কিশোরগঞ্জের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা।বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় যাতায়াত পরিবহণের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে বাসটি যখন রাজধানীর পূর্বাচল অভিমুখে আসছিল; তখন আমতলা এলাকায় দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাস বহরে হামলা চালায়। হামলাকারীরা বাসটি ভাঙচুর করে এবং বাসের চালককে পিটিয়ে গুরুতর আহত করে। আহত চালককে দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাহ ফেসবুকে এক পোস্টে জানান, নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা রাস্তায় হঠাৎ গাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা করে, গাড়ির ড্রাইভার গুরুতর আহত থাকে শিবপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নিয়েছি আমরা।শিবপুর মডেল থানার ওসি মো. কুহিনর মিয়া জানান, কিশোরগঞ্জ থেকে রাতে যাতায়াত পরিবহণের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। গাড়িটি মনোহরদীর ড্রেনের ঘাট এলাকায় পৌঁছালে অপর একটি পিকআপ ভ্যানের চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিবপুরের আমতলায় এসে পিকআপ ভ্যানের চালক ও তার সঙ্গীয়রা বাসটি আটকে অতর্কিতে হামলা চালায় ও ভাঙচুর করে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে
শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে

মাদারীপুরের শিবচর উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে আত্মহত্যার অভিযোগে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ মে) সকালে বড় কুতুবপুর Read more

দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় Read more

বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা
বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা

কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত Read more

পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট
পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট

টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি Read more

সামাজিক মাধ্যমে ‘পাকিস্তানপন্থি’ পোস্টের অভিযোগে ভারতে গ্রেফতার শতাধিক মানুষ
সামাজিক মাধ্যমে ‘পাকিস্তানপন্থি’ পোস্টের অভিযোগে ভারতে গ্রেফতার শতাধিক মানুষ

ভারত আর পাকিস্তানের মধ্যে চূড়ান্ত সংঘাতের আবহাওয়ায় 'ভারত-বিরোধী' এবং 'পাকিস্তানের সমর্থনে' পোস্ট করায় অনেক রাজ্যেই গ্রেফতারি চলছে।

আজ থেকে শুরু হচ্ছে টানা ৪ দিনের ছুটি
আজ থেকে শুরু হচ্ছে টানা ৪ দিনের ছুটি

ব্যাংকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো আজ বুধবার থেকে টানা চার দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির সঙ্গে শারদীয় দুর্গাপূজার ছুটি মিলিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন