গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে। খবর- আল জাজিরা মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আল-কাহেরার প্রতিবেদনের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৬ অক্টোবর) মিসরের শার্ম আল-শেখ শহরে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে হামাসের প্রতিনিধিদের সঙ্গে মধ্যস্থতাকারীরা বৈঠকে বসেন। মধ্যস্থতাকারী হিসেবে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই আলোচনা হয়।প্রতিবেদনে বলা হয়, গাজা আলোচনার প্রথম দিন ‘ইতিবাচক পরিবেশে’ শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে। শার্ম আল-শেখে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিতে সোমবারই ইসরায়েলি একটি প্রতিনিধি দল পৌঁছেছে বলে জানা গেছে। তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।এই আলোচনাকে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মিসরে তার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিচ্ছে। খবর- সিএনএনসোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মত হয়েছে।যুক্তরাষ্ট্রের কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা আছে কি না; যেমন- হামাসকে নিরস্ত্র করার দাবি, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা তা করবো না। তবে আমার মনে হয়, আমরা বেশ ভালো অগ্রগতি করছি।ট্রাম্প আরও বলেন, এটা এমন এক চুক্তি যেখানে সবাই অবিশ্বাস্যভাবে একসঙ্গে এসেছে। আমি সত্যিই মনে করি আমরা এই চুক্তিটি সম্পন্ন করতে পারবো।  বিবিসির এক খবরে বলা হয়, আলোচনার প্রধান লক্ষ্য মাঠ পর্যায়ে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা; যাতে বন্দি ও জিম্মি বিনিময় চুক্তি সম্ভব হয়। চুক্তিতে পৌঁছালে গাজায় বন্দি ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এই জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।সূত্র: আল জাজিরা, সিএনএন, বিবিসি।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি
নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ২০২৫ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই Read more

এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা
এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা

ঝিনাইদহ-৪ আসনে জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝিনাইদহ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী গণঅধিকার পরিষদের Read more

গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ
গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। Read more

অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা
অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ Read more

ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন হবে: জামায়াতের আমির
ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন হবে: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শুকলাল দাস (৪২) নামে এক যুবক। সোমবার (০৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন