পঞ্চগড়ে বিজিবি’র অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু ভর্তি ট্রাক্টরসহ একজনকে আটক করা হয়েছে।বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ৫৬ বিজিবি’র মালকাডাঙ্গা বিওপির ২টি টহল দল সীমান্ত পিলার ৭৭৫/১৭-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বেরুবাড়ী মাঠ নামক স্থানে সীমান্ত সংলগ্ন ঘোরামারা নদী এলাকায় অভিযান পরিচালনা করেন।বিজিবি’র সদস্যরা বালু উত্তোলনকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এই সময় ফরহাদ হোসেন নামে এক ট্রাক্টর চালককে বালু ভর্তি ট্রাক্টরসহ আটক করা হয়।পরবর্তীতে বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রাত ৯টায় আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।উল্লেখ্য, নিলাম না হওয়া পর্যন্ত ট্রাক্টরটি মালকাডাঙ্গা বিওপির হেফাজতে থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়াদ শেষ হয় না যেসব খাবারের
মেয়াদ শেষ হয় না যেসব খাবারের

খাবারের মধ্যে এনজাইমের ক্রিয়া, জীবাণুর বৃদ্ধি, পোকামাকড়ের আক্রমণ, আলো, অক্সিজেন, তাপমাত্রা, শুষ্কতা এমনকি কাটা, ফাটা, ও থ্যাঁতলানো ইত্যাদি কারণে খাদ্যদ্রব্য Read more

৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু
৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু Read more

অটোমান ইতিহাসের ‘সবচেয়ে ক্ষমতাধর’ নারী হুররেম সুলতান কে ছিলেন?
অটোমান ইতিহাসের ‘সবচেয়ে ক্ষমতাধর’ নারী হুররেম সুলতান কে ছিলেন?

হুররেম সুলতান অটোমান সাম্রাজ্যের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় নারীদের মধ্যে একজন ছিলেন। তিনি এমনই এক ব্যক্তিত্ব যার লিগ্যাসি (পরম্পরা) এবং Read more

নরসিংদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে ২৪ দিন আগে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের Read more

দেওয়ানগঞ্জে বেলুয়ারচরের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
দেওয়ানগঞ্জে বেলুয়ারচরের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পাররামরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেলুয়ারচর গ্রামে কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, এতে চরম বিপাকে এলাকাবাসী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন