জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে  তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ছাত্রীর নাম মোছা. তাসনিয়া (১০)। সে শালবন গ্রামের এরশাদ আলীর মেয়ে। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের শালবন গ্রামে এমন ঘটনা ঘটে।এসময় উত্তেজিত লোকজন প্রতিবেশীর বাড়িটি ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায়। এদিন রাত ৯টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পর বাড়ির সামনে খেলতে গিয়ে তাসনিয়া নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শিশুটির বাবা এরশাদ আলী ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। শুক্রবার সন্ধ্যার পর প্রতিবেশী একরামুল হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। গ্রামের লোকজনের সন্দেহ হলে তারা একরামুলের বাড়িতে যায়। একরামুল ঘটনা টের পেয়ে দ্রুত বাড়ি থেকে পালিয়ে যান। গ্রামবাসীরা একরামুলের বাড়ির গোয়ালঘরে একটি বস্তায় তাসনিয়ার লাশ দেখতে পান।এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন একরামুলের বাড়িটি ঘেরাও করে রাখেন। তারা থানা-পুলিশকে খবর দেন। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। একপর্যায়ে উত্তেজিত লোকজন বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের চেষ্টা চালায়। রাত ৯টার দিকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, শিশু তাসনিয়া নিখোঁজ ছিল। তার বাবা এরশাদ হোসেন থানায় জিডি করেন। প্রতিবেশী একরামুলের গোয়ালঘরে তার অর্ধগলিত বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিজিটাল সাংবাদিকতায় শ্রেষ্ঠদের স্বীকৃতি দিলো ডিএমএফ
ডিজিটাল সাংবাদিকতায় শ্রেষ্ঠদের স্বীকৃতি দিলো ডিএমএফ

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’, যা বাংলাদেশের অনুপ্রেরণাদায়ক সাংবাদিক, মিডিয়াকর্মী ও উদ্ভাবকদের Read more

জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে: উপদেষ্টা সাখাওয়াত
জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে: উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারী তারিখের ঘোষিত সময়েই হবে। আর এত প্রাণের Read more

ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি
ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি

দীর্ঘ ১৪ বছর পর ভারতের মাটিতে পা রেখেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। গত ১৫ ডিসেম্বর ভারতের ৪টি বড় শহরে Read more

দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন
দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল Read more

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

নোয়াখালীর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়ার ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন