শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির নাম ‘তাওয়াকুছা তিলাতারা ইসলামিয়া দাখিল মাদরাসা’।১৯৯৫ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে ১৪ জন শিক্ষক এবং ৩ জন স্টাফ রয়েছেন। এ বছর এই মাদরাসা থেকে ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ৪ জনই ফেল করেছে।শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এ বছর শেরপুর জেলায় মাধ্যমিক পাসের হার ৫৩ দশমিক ৭৪ শতাংশ। দাখিলে পাসের হার ৪৯ দশমিক ৮৩ শতাংশ। শেরপুর জেলার ১০৫টি দাখিল মাদরাসায় শিক্ষার্থী ছিল ৩ হাজার ৩৩ জন। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৫১৩ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। শুধুমাত্র একটা দাখিল মাদরাসায় ৪ জন শিক্ষার্থী ছিল। ওই চার শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।’তাওয়াকুছা তিলাতারা ইসলামিয়া দাখিল মাদরাসা’টি ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে অবস্থিত। ইউনিয়নের ১নং ওয়াডের ইউপি সদস্য রহমত বলেন, ‘আমার বাড়ির পাশেই মাদরাসাটি। এখানে তেমন পড়াশোনা হয় না। কিছুদিন আগে জানতে পেরেছি এখানে নতুন ভবন হবে। ভবন হয়ে লাভ কী, যদি পড়াশোনাই না হয়।’মাদরাসার সুপার মোতালেব জানান, রেজাল্ট খারাপ হওয়ার বিষয়ে তার কিছুই জানা নেই। কেন খারাপ হয়েছে? গত বছর কেমন রেজাল্ট ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘গত বছর রেজাল্ট খারাপ ছিল বা কেন খারাপ ছিল তা জানি না।’ পড়াশোনা মান নিয়ে প্রশ্ন করা হলে ফোন কেটে দেন এবং ফোন বন্ধ করে দেন।’তাওয়াকুছা তিলাতারা ইসলামিয়া দাখিল মাদরাসা’র এডিট কমিটির সভাপতি এবং ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল জানান, ‘৫ আগস্টের পর পদাধিকারের বলে তিনি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় এই প্রতিষ্ঠানে তেমন ক্লাস হয় না। এখন থেকে এই মাদরাসা বিষয়ে আমি নিয়মিত মনিটরিং করব এবং উপজেলা শিক্ষা অফিসারকে একটু আগে দায়িত্ব দেওয়া হয়েছে নিয়মিত খোঁজ খবর নেওয়ার জন্য।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাঁড়িয়ে থাকা ট্রেলারে বাসের ধাক্কা, নিহত ১৮
দাঁড়িয়ে থাকা ট্রেলারে বাসের ধাক্কা, নিহত ১৮

এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে। মন্দিরে পূজা শেষে একটি বাসে করে ফিরছিলেন পূণ্যার্থীরা। কিন্তু, পথিমধ্যে দাঁড়িয়ে Read more

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ
অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। রবিবার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়ার অন্তত ২৭টি স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের Read more

নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ
নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

কোয়ারেন্টাইনে থাকা তিন বাঘের সামনে পচা মাংস
কোয়ারেন্টাইনে থাকা তিন বাঘের সামনে পচা মাংস

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলের লিংগোফু প্রদেশ থেকে আনা তিনটি সাব-এডাল্ট (১১-১৪ মাস বয়সী) বাঘকে বাসি ও Read more

এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ
এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির Read more

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প
রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ক্রিমিয়ার ওপর রাশিয়ার দখল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় ফের ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন