নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখে তৎপর রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরণের বিশৃঙ্খলা মোকাবেলায় ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে গেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নির্মূলে। সিদ্ধিরগঞ্জকে অপরাধমুক্ত এবং বাসযোগ্য একটি জনপদ হিসেবে গড়ে তুলতে প্রত্যেকটি এলাকার মসজিদে জুমআ’র নামাজ আদায় করে জনগণকে সচেতনতার জন্য কাজ করছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং ২নং গলির বটতলা কাজী ভিলার সামনে পাকা রাস্তা থেকে পারুল বেগম (৪৮) নামে এক নারীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১৬ জুন) বিকালে জামাল হোসেন (৩৯) নামে এক ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো: আনু মিয়া (৩৬) ও মো: তুষার মিয়া (২৪) নামে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গত এপ্রিল মাসে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় একই পরিবারের তিনজন হত্যার শিকার হয়। উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেফতার করা হয়। মে মাসে এনায়েতনগর লাকী বাজার এলাকায় কিশোর গ্যাং দ্বারা একটি হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ২ জন আসামী গ্রেফতার করা হয়। মে মাসে ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে কিশোর গ্যাং দ্বারা আরো একটি হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীসহ মোট ৫ জন আসামী গ্রেফতার করা হয়।জানুয়ারি হতে মে মাস পর্যন্ত গ্রেফতারী পরোয়ানা মূলে মোট ৩৫৫ জন আসামী গ্রেফতার করা হয়। জানুয়ারি হতে মে মাস পর্যন্ত নিয়মিত মামলায় মোট ৩০১ জন আসামী গ্রেফতার করা হয়। এছাড়াও জানুয়ারি হতে মে মাস পর্যন্ত ৬১টি মাদক মামলা এবং অস্ত্র আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে। ওসি মোহাম্মদ শাহীনূর আলম আরো জানান, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৩৮১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি ২০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম হেরোইন, ৬২ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশী মদ এবং ১টি পুরাতন পিস্তল, ১টি অচল শর্ট রিভলবার ও ১টি সোনালী রংয়ের পিস্তল উদ্ধার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি। সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে চাই। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আর কোনো রিট আমলে নেওয়া হবে Read more

আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন
আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন

ভুল-ত্রুটি ও ভালো-মন্দেই মানুষের জীবন। কেউ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়।কিন্তু কারো ভুলে তার প্রতি  ক্রোধ দেখানো, রাগ ঝাড়া, জেদ-উত্তেজনা কিংবা উগ্র-কাতর Read more

প্রেম নয়, যে কারণে রিতা বেগমের বাসায় চীনা নাগরিক
প্রেম নয়, যে কারণে রিতা বেগমের বাসায় চীনা নাগরিক

দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড়া গ্রামে সম্প্রতি এক চীনা নাগরিকের আগমন ঘটেছে। স্থানীয় রিতা বেগমের বাসায় অবস্থান করছেন লি ছোয়াচো Read more

চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম
চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

ভোলার চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অস্ত্রধারী আবুল হোসেন।রবিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির
সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) Read more

অনৈতিক সম্পর্ক দেখে ফেলার জেরেই খুন হয় শিশু সায়মন, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক সম্পর্ক দেখে ফেলার জেরেই খুন হয় শিশু সায়মন, আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার তিতাস উপজেলায় ৭ বছরের শিশু সায়মন হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। বুধবার (২০ আগস্ট) কুমিল্লা জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন