আসন্ন ঈদুল আজহা কবে, তা আগামীকাল বুধবার জানা যাবে। এদিন সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত (৬ দিন)। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোগী আছে, চিকিৎসা নেই: অবহেলায় ধুঁকছে মিরপুরের একমাত্র দাতব্য হাসপাতাল
রোগী আছে, চিকিৎসা নেই: অবহেলায় ধুঁকছে মিরপুরের একমাত্র দাতব্য হাসপাতাল

রাজধানীর মিরপুরে অবস্থিত একমাত্র দাতব্য হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শাহ্ আলী জেনারেল হাসপাতাল। দাতব্য চিকিৎসায় পাঁচ টাকার টিকিটের বিনিময়ে হযরত Read more

নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য প্রতিবেশীদের থেকে কোনো নসিহত গ্রহণের Read more

গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন
গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন

গাজীপুর মহানগরীর  চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ Read more

ইরানে মোসাদের আরও ৫০ গুপ্তচর আটক
ইরানে মোসাদের আরও ৫০ গুপ্তচর আটক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জনের বেশি গুপ্তচরকে আটক করেছে Read more

বোতলকাণ্ডে জবিছাত্রকে আটক করলে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
বোতলকাণ্ডে জবিছাত্রকে আটক করলে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে ডিবি অফিসে নিয়ে তদন্ত ব্যতীত কোনো পদক্ষেপ Read more

ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নির্ধারণী কমিটির পুনর্গঠন
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নির্ধারণী কমিটির পুনর্গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই বিপ্লববিরোধী ভূমিকায় থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগের ধরন পর্যালোচনা এবং শাস্তির মাত্রা নির্ধারণে গঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন