গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা সকলেই সিএনজির যাত্রী। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২) ও তার ছেলে সায়ান (৪)। নিহত অপরজন হলো একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের পুত্র তৌফিদুল ইসলাম (১৪)।এদিকে আহত তিনজনের মধ্যে একজন সিএনজি চালক এবং অপর দুজন যাত্রী।জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি কাপাসিয়ার ওই এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এ সময় মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ভেঙে দুমড়ে মুছে যায়। ঘটনাস্থলে দুইজন এবং ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। ঘাতক বাস চালককে আটক করা যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৮ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১৮ এপ্রিল) রাত Read more

মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সাইদুল হক সুমন নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত Read more

কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান
কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে Read more

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই ট্রাক লুট, আহত ৬
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই ট্রাক লুট, আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ২৮টি গরু লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় ট্রাকচালক ও গরুর মালিকসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন