নানা জল্পনা-কল্পনা আর নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনা।এদিকে গুঞ্জন উঠেছে নির্বাচনে ভোট দিয়েছেন তামিম ইকবাল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ভোট না দেওয়া বিষয়টি জানিয়েছেন তামিম। তিনি লেখেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’তামিম আরও লেখেন, ‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’উল্লেখ্য, বিসিবি নির্বাচনে মনোনয়ন তুলেছিলেন তামিম ইকবাল। তবে বেশ কয়েকটি অভিযোগ এনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না: বিলাওয়াল
ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না: বিলাওয়াল

ইরানে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। তার বলেন, যদি Read more

ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ‘৭৭তম’ হামলা
ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ‘৭৭তম’ হামলা

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরাইলের অভ্যন্তরে নতুন করে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক শাখা Read more

এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে
এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে

এশিয়া কাপ জয়ের প্রায় এক মাস পেরিয়ে গেলেও ভারতের হাতে এখনো ওঠেনি শিরোপা। এই নিয়ে বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের Read more

মালয়েশিয়া থেকে ফিরে চীন যাবেন নাহিদ ইসলাম
মালয়েশিয়া থেকে ফিরে চীন যাবেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এরপর চার দিনের জন্য Read more

ঢাকায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত
ঢাকায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত

সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার আয়োজনে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পরিচালনায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ শেষ হয়েছে।সোমবার (২৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন