সিঙ্গাপুরে ছুটিতে বেড়াতে গিয়ে ২ যৌনকর্মীকে হোটেল কক্ষে মারধর ও লুটের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে ৫ বছর ১ মাসের কারাদণ্ড এবং ১২ দফা বেত্রাঘাতের (ক্যানিং) সাজা দিয়েছে সিঙ্গাপুরের আদালত।দোষী দুই ব্যক্তি হলেন আরক্কিয়াসামি ডাইসন (২৩) ও রাজেন্দ্রন ময়িলারাসান (২৭)। তারা আঘাত করে ডাকাতি করার অভিযোগের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।আদালতে জানানো হয়, দুজন ২৪ এপ্রিল ভারতে থেকে সিঙ্গাপুরে বেড়াতে আসেন। দুই দিন পর লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটার সময় এক অজ্ঞাত ব্যক্তি তাদের যৌনকর্মী ভাড়া করার প্রস্তাব দেন এবং দুই নারীর যোগাযোগ নম্বর দেন।এরপর আরক্কিয়া রাজেন্দ্রনকে জানান, তাদের টাকার প্রয়োজন এবং ওই নারীদের ডেকে এনে লুট করা যেতে পারে। রাজেন্দ্রন এতে সম্মত হন। সেদিন সন্ধ্যা ৬টার দিকে তারা প্রথম নারীর সঙ্গে এক হোটেল কক্ষে দেখা করেন।কক্ষে ঢুকে তারা ওই নারীকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে চড় মারেন এবং তার গয়না, ২ হাজার নগদ সিঙ্গাপুর ডলার, পাসপোর্ট ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেন।রাত ১১টার দিকে তারা দ্বিতীয় নারীকে আরেক হোটেলে ডাকেন। সেখানে পৌঁছালে তারা তাকে জোর করে টেনে নিয়ে যান এবং রাজেন্দ্রন তার মুখ চেপে ধরেন যাতে চিৎকার না করতে পারেন। তারা ওই নারীর কাছ থেকে ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট ছিনিয়ে নেন এবং হুমকি দেন কক্ষ থেকে না বেরোতে।পরদিন দ্বিতীয় নারী বিষয়টি এক পরিচিত ব্যক্তিকে বলেন, যিনি পুলিশকে খবর দেন। পরে তদন্তে দুই ভারতীয়ের অপরাধ প্রমাণিত হয়।আদালতে তারা নিজেদের আইনজীবী ছাড়াই বিচারকের কাছে দয়া ও শাস্তি লঘু করার আবেদন জানান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপহারের সেই নৌকা তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা
উপহারের সেই নৌকা তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির দেওয়া উপহারের প্রতীকী ‘নৌকা’ সরকারি তোষাখানায় জমা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা Read more

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিঅধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কিশোরগঞ্জে আত্মপ্রকাশ করেছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক নূর Read more

শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ীতে চলছে শোকের মাতম
শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার  পলাশবাড়ীতে চলছে শোকের মাতম

সুদানে জাতিসংঘের(ইউএন)শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন লন্ড্রি কর্মচারী সবুজমিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।ভাগ্য বদলের Read more

১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা
১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন Read more

জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ
জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ

তিন ম্যাচের জয়হীন ধারা শেষে অবশেষে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে রোববার (৪ মে) রাতে Read more

প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!
প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!

ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও গোপন বিয়ের কারণে জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ে প্রবেশ করেছেন পারভেজ হোসেন (৩০)। শ্বশুর-শাশুড়ির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন