হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় হামাসের সামরিক নেতা মোহাম্মাদ সিনওয়ারের মৃতদেহ খান ইউনিস শহরের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গে পাওয়া গেছে।স্থানীয় সময় রোববার (৮ জুন) এক বিবৃতিতে তারা দাবি করে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে—যদিও হামাস এখনও তার মৃত্যু আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।গত ১৩ মে একটি বিমান হামলায় সিনওয়ার নিহত হন বলে দাবি আইডিএফের। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার মতে, সেই হামলায় ২৮ জন নিহত হয়।সিনওয়ারের মৃতদেহের পাশেই হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার মোহাম্মাদ সাবানেহরের মরদেহও পাওয়া যায়। সুড়ঙ্গে সিনওয়ার ও সাবানেহর ব্যক্তিগত জিনিসপত্র এবং গোয়েন্দা উপকরণ উদ্ধার করা হয়েছে বলে আইডিএফ জানায়।আইডিএফ সাংবাদিকদের নিয়ে গাজায় প্রবেশ করে ইউরোপিয়ান হাসপাতালের সামনে খননকৃত একটি সরু সুড়ঙ্গের প্রবেশপথ দেখায়। ভিডিওতে দেখা যায়, দীর্ঘ, অন্ধকার সুড়ঙ্গের শেষে কয়েকটি কক্ষ। কিছু কক্ষে পোশাকের স্তূপ, প্লাস্টিকের চেয়ার এবং দেওয়ালে হেলান দেয়া একটি রাইফেল। এছাড়াও একটি মৃতদেহকে দড়ি দিয়ে টেনে বের করা হচ্ছে (যার পরিচয় নিশ্চিত হয়নি)।আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, ‘এটি হামাসের আরেকটি কৌশল—সিভিলিয়ানদের ‘হিউম্যান শিল্ড’ এবং হাসপাতালের মতো স্থাপনা ব্যবহার করা।’ ইসরায়েল দীর্ঘদিন ধরে হামাসের বিরুদ্ধে হাসপাতাল, স্কুল ও বেসামরিক স্থাপনায় অস্ত্র ও কমান্ড সেন্টার গড়ে তোলার অভিযোগ করে আসছে, যা হামাস অস্বীকার করে।উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হাসপাতাল অবরোধ ও হামলায় স্বাস্থ্যব্যবস্থা প্রায় ধ্বংসস্তূপে। গত এপ্রিলে আল-আহলি হাসপাতালে হামলার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, হাসপাতাল, চিকিৎসক ও রোগীদের সুরক্ষার সব ব্যবস্থা ধ্বংস হয়েছে। তবে গাজার স্বাস্থ্যকর্মীরা বারবার হামাসের হাসপাতাল ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ
বন্ধ হচ্ছে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম স্কাইপ

একটা সময় ছিল যখন ভিডিও কলিংয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিল স্কাইপ। অফিস মিটিং থেকে শুরু করে দূর দেশে থাকা প্রিয়জনের Read more

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় একটি অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী Read more

সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।বুধবার Read more

টাঙ্গাইলে ৯৯ শপিংমলে নকল প্রসাধনী জব্দ
টাঙ্গাইলে ৯৯ শপিংমলে নকল প্রসাধনী জব্দ

টাঙ্গাইলে পৌর এলাকায় ৯৯ শপিংমল থেকে নকল প্রসাধনী জব্দ করে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার Read more

সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন