৭৯ বছরের শরীফ আহমেদ। তিন দশক ধরে তাকে মৃত বলে ধরে নিয়েছিল পরিবার। সেই শরীফই আচমকা গ্রামের বাড়িতে ফিরে এসে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। এসআইআর প্রক্রিয়ার জন্য নথি জমা দেওয়ার প্রয়োজন হওয়ায় এই অপ্রত্যাশিত পুনর্মিলন সম্ভব হয়েছে।ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার খাতাউলি শহরের মহল্লা বলরাম এলাকার।শরীফের প্রথম স্ত্রী ১৯৯৭ সালে মারা যান। তাঁর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শরীফ পশ্চিমবঙ্গে চলে যান।কিছুদিন পরিবারের সঙ্গে ল্যান্ডলাইন ফোনের মাধ্যমে যোগাযোগ রাখলেও ধীরে ধীরে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা পশ্চিমবঙ্গে তাঁর দেওয়া ঠিকানায় শরীফকে বেশ কয়েকবার খোঁজার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। চলমান এসআইআর প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃদ্ধ দুই দিন আগে খাতাউলিতে তাঁর পৈতৃক বাড়িতে ফিরে আসেন! পরিবারের সদস্য শরীফের আকস্মিক আবির্ভাবে সবাই হতবাক। তবে তিনি বাড়ি ফেরায় তাঁর আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে ব্যাপক আনন্দও লক্ষ করা গিয়েছে। প্রায় তিন দশক পর শরীফ আহমেদ জানতে পারেন যে, গত ২৮ বছরে তাঁর ঘনিষ্ঠ আত্মীয়স্বজনসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য মারা গিয়েছেন।শরীফ আহমেদের ভাগ্নে মোহাম্মদ আকলিম জানান, পরিবার প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে পশ্চিমবঙ্গর বিভিন্ন জায়গায় (খড়গপুর এবং আসানসোল) তাঁকে খুঁজেছে, কিন্তু কোনো সন্ধান পাননি। যখন খবর আসে যে শরীফ ফিরে এসেছেন, তখন পরিবার প্রথমে তা বিশ্বাস করতে পারছিল না।শরীফের আগমনে বাড়িতে ভিড় জমে যায়, মানুষ তাঁর সঙ্গে দেখা করতে আসে এবং দূরের আত্মীয়রা ভিডিও কলের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করে। শরীফ আহমেদ জানান, ১৯৯৭ সালে তাঁর দ্বিতীয় বিয়ের সময় সীমিত আর্থিক সংস্থান এবং যোগাযোগের অসুবিধার কারণে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন।তবে এখন শুধু সরকারি নথিপত্রের প্রয়োজনেই তিনি ফিরে এসেছেন, এরপর তিনি ফের ফিরে যাবেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং আত্মীয়দের সঙ্গে দেখা করার পর শরীফ এখন পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন। এ রাজ্যেই তিনি প্রায় তিন দশক ধরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‎টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর পরিচয় মিলেছে
‎টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখন Read more

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা, দুই মসজিদে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী
মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা, দুই মসজিদে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের Read more

মাদারীপুরে ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
মাদারীপুরে ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে তোতা শেখ (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দাবি, না মানলে ফের আন্দোলন
সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দাবি, না মানলে ফের আন্দোলন

ঢাকার ৭ কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনও অগ্রগতি নেই বলে জানিয়েছেন ওইসব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন