কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বাংলাদেশি যুবকের নাম শফিয়ার রহমান (৩২)। তিনি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামড়িরহাট ইউনিয়নের মদনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে আটককৃত যুবকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ফুলবাড়ী থানাসূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন অনন্তপুর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩ এর সাব পিলার ৪ এর পাশ থেকে ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত থেকে শফিয়ার রহমানকে আটক করে।এ প্রসঙ্গ ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে । আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই জানি না: তথ্য উপদেষ্টা
অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই জানি না: তথ্য উপদেষ্টা

বিগত ২ মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কারণ হিসেবে তিনি রাজনৈতিক Read more

রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা
রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা

দেশের বৃহৎ প্রকল্প নির্মানাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে এক হ-য-ব-র-ল অবস্থা। দফায় দফায় দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি, অভ্যন্তরীন Read more

বরিশালে ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত, বরগুনায় শীর্ষে
বরিশালে ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত, বরগুনায় শীর্ষে

বরিশালে গত ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ৬৩ জন।বৃহস্পতিবার Read more

চারঘাটে সাংবাদিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা বহিষ্কৃত
চারঘাটে সাংবাদিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা বহিষ্কৃত

রাজশাহীর চারঘাট উপজেলায় দৈনিক দিনকাল-এর প্রতিনিধি শাহিনুর রহমান সুজনের ওপর হামলার ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে কঠোর সাংগঠনিক Read more

ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা
ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের সন্তান ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন