যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমস মারা গেছেন।  সোমবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের কম্বারল্যান্ডে অবস্থিত ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশনে ৮৪ বছর বয়সি সিআইএর সাবেক গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু হয়।  আজীবন কারাদণ্ডপ্রাপ্ত এইমসের সাজায় প্যারোলে মুক্তির কোনো সুযোগ ছিল না। সিআইএর জন্য কাজ করলেও তিনি ১৯৮৫ সাল থেকে দীর্ঘ প্রায় নয় বছরের বেশি সময় সোভিয়েত ইউনিয়নের কাছে গোপন তথ্য বিক্রি করেন।  যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতি করা দ্বৈত গুপ্তচরদের একজন হিসেবে পরিচিত এইমসের কর্মকাণ্ডে একশটিরও বেশি গোপন অভিযান ব্যাহত হয়।  তার ফাঁস করা তথ্যের কারণে পশ্চিমা দেশগুলোর হয়ে গুপ্তচরবৃত্তি করা ৩০ জনের বেশি এজেন্টের পরিচয় প্রকাশ পায় এবং অন্তত ১০ জন সিআইএ কর্মকর্তা প্রাণ হারান।অলড্রিখ এইমসের সিআইএ জীবনের শুরু ১৯৬২ সালে। কলেজের পড়াশোনা শেষ না করেই তিনি বাড়ি ফিরে আসেন।  তার বাবা নিজেও সিআইএর একজন বিশ্লেষক ছিলেন।  বাবার সূত্র ধরেই তিনি সিআইএতে যোগ দেন এবং টানা প্রায় ৩১ বছর সেখানে কাজ করেন।  কেজিবির কাছে তার সাংকেতিক নাম ছিল ‘কোলোকল’—ইংরেজিতে যার অর্থ ‘দ্য বেল’।  এই সময়ে সোভিয়েত ইউনিয়নে কর্মরত প্রায় সব সিআইএ গুপ্তচরের পরিচয় তিনি ফাঁস করে দেন।  এর ফলেই ১৯৮৫ সালে হঠাৎ করে একের পর এক সোভিয়েত এজেন্ট নিখোঁজ হতে শুরু করেন।  কেজিবি তাদের ধরে নিয়ে যায় এবং অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।১৯৯৪ সালের ২৮ এপ্রিল আদালত এইমসকে আজীবন কারাদণ্ড দেন।  বিচারের সময় তিনি সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে রাশিয়ার কাছে গোপন তথ্য বিক্রির কথা স্বীকার করেন।  আদালতে পড়া আট পাতার বিবৃতিতে এইমস জানান, ঋণ পরিশোধের তাগিদ থেকেই তিনি অর্থের বিনিময়ে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছিলেন।  তার ভাষ্য অনুযায়ী, ১৯৮৫ সালের এপ্রিল থেকে তিনি কেজিবিকে সিআইএর গুপ্তচরদের নাম দিতে শুরু করেন এবং প্রথম দফায় ৫০ হাজার ডলার পান।এইমস আদালতকে আরও জানান, কেজিবি তার দেওয়া তথ্যের কৃতজ্ঞতাস্বরূপ তার জন্য আলাদা করে ২০ লাখ ডলার রাখার কথা বলেছিল—যা তার কাছে আজও বিস্ময়কর।  মোট মিলিয়ে তিনি দফায় দফায় প্রায় ২৫ লাখ ডলার পেয়েছিলেন।  এই অর্থেই তিনি বিলাসী জীবনযাপন শুরু করেন, নতুন জাগুয়ার গাড়ি কেনেন, বিদেশ ভ্রমণ করেন এবং সাড়ে পাঁচ লাখ ডলারের একটি বাড়ি কেনেন।  অথচ তার বার্ষিক বেতন কখনোই ৭০ হাজার ডলারের বেশি ছিল না।কারাগারে এইমসের মৃত্যু এক যুগের অবসান ঘটালেও তার বিশ্বাসঘাতকতার ক্ষতচিহ্ন আজও মার্কিন গোয়েন্দা ইতিহাসে গভীরভাবে দাগ কাটে। দীর্ঘ কর্মজীবনের শেষ পরিণতি হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিশ্বাসঘাতকতার এক দৃষ্টান্ত হিসেবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলাগঞ্জে ১৫০০-২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
ভোলাগঞ্জে ১৫০০-২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন

সিলেটের ভোলাগঞ্জে ১৫০০ থেকে ২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে নিয়ে যায়। এ কারণে খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ Read more

ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃত্যু, বরগুনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে
ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃত্যু, বরগুনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে

প্রতিদিন বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। রাতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে মৃত্যু হয়েছে ৩ বছরের Read more

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের
প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের

ইতালিতে দিন দিন বাড়ছে অনিয়মিত প্রবাসী বাংলাদেশির সংখ্যা। দেশটিতে বসবাস করা প্রবাসীরা বলছেন, কাজের সুযোগ থাকলেও অদক্ষ আর অবৈধ বাংলাদেশিরা Read more

দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক
দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে (অব.) কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি Read more

সাতক্ষীরায় সহকারী প্রধান শিক্ষককে স্কুলে যোগদান করতে না দেওয়ার অভিযোগ
সাতক্ষীরায় সহকারী প্রধান শিক্ষককে স্কুলে যোগদান করতে না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চলতি দায়িত্বপ্রাপ্তকে কর্মস্থলে যোগদানে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন