খুচরা গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪ দশমিক ৫৯ রুপি কমাচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর করা হবে এ সিদ্ধান্ত। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ। দ্য নিউজের প্রতিবেদনের অনুসারে, পেট্রোলের পাশাপাশি হাই স্পিড ডিজেল, কেরোসিন এবং লাইট ডিজেলের দামও কমানো হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ খুচরা গ্রাহক পর্যায়ে প্রতি লিটার হাই স্পিড ডিজেলে ২ দশমিক ৭০ রুপি, প্রতি লিটার কেরোসিনে ১ দশমিক ৮২ রুপি এবং প্রতি লিটার লাইট ডিজেলের দাম ২ দশমিক ০৮ লিটার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইস্পিড ডিজেল, কেরোসিন ও লাইট ডিজেলের নতুন মূল্যও কার্যকর করা হবে ১৬ জানুয়ারি থেকে।পাকিস্তানের জ্বালানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে জ্বালানি তেলের দাম হ্রাসের এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে মার্কিন সেনারা। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে আছেন।ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে আসার পর দেশটির তেলসম্পদের পর যুক্তরাষ্ট্রের সর্বাত্মক কর্তৃত্ব ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলে দামে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে।বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড গড়ে ৬০ ডলার এবং প্রতি লিটার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেল গড়ে ৫০ রুপিতে বিক্রি হচ্ছে। এটি চলতি বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সর্বনিম্ন দাম।সূত্র : জিও টিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮অক্টোবর) বিকেলে শাহজাদপুর সরকারি মডেল Read more

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত হয়ে বিএনপি নেতার মৃত্যু
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত হয়ে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী সদর উপজেলা থেকে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন Read more

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মোট ১৫০ জন Read more

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে Read more

শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক
শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক

পাবনার চাটমোহরে শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে Read more

মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা
মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন