ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ, বিদ্যুৎ লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আগামী ২ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৩ ডিসেম্বর) ও রোববার (১৪ ডিসেম্বর) নির্ধারিত সময়ের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিলেট পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীরা পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত—১১ কেভি শিবগঞ্জ ফিডার ও ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন ও আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এই এলাকাগুলো হলো—শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া।বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ফিডারের ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো—কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার, লাক্কাতুড়া স্টেডিয়াম, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, রূপসা আবাসিক, আবদানি, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, মহালদিক, উমদারপাড়া, লিলাপাড়া, দাপনাটিলা, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট।লাক্কাতুড়া উপকেন্দ্রের বড় বাজার, বনশ্রী ও বাদামবাগিচা ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো—বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, চৌকিদেখী, আনার মিয়ার গলি, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, মোল্লাপাড়া গলি, মালনীছড়া, মুসলিমপাড়া, লাক্কাতুড়া বাজার।পিডিবি জানায়, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি
‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি

ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের বাবা রিকশাচালক আবু রায়হান হতদরিদ্র। কোনোরকম টেনেটুনে সংসার চলত। Read more

ইরানের হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস
ইরানের হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস

ইরান থেকে ড্রোন হামলায় কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল Read more

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মো. আজাদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত Read more

মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Read more

সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন

লোকসংগীত, বিশেষ করে লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ Read more

ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি: বিমানমন্ত্রী
ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি: বিমানমন্ত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন