রাজশাহীর বাঘা উপজেলার থানা মোড় এলাকায় ‘ফুড লাভার’ নামে ফাস্ট ফুডের দোকানে শনিবার বিকেলে হামলা চালিয়ে দোকান মালিক বোরহান উদ্দিনকে গুরুতর আহত করা হয়েছে। স্থানীরা তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে মামলার প্রধান আসামী মোঃ প্রিন্স আহম্মেদ (২২) এক নারীকে নিয়ে ‘ফুড লাভার’ দোকানে প্রবেশ করেন। তিনি খাবার অর্ডার না দিয়ে দোকানে দীর্ঘ সময় গল্পগুজবে মেতে ওঠেন। দোকান কর্তৃপক্ষ অর্ডার বিষয়ে প্রশ্ন করালে তিনি অস্বস্তিতে পড়ে উত্তেজনা শুরু করেন এবং হুমকি দিয়ে চলে যান।এর কয়েক দিন পর, ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে, প্রিন্সসহ আরও দুই যুবক একটি মোটরসাইকেলে ‘ফুড লাভার’ দোকানের সামনে আসে। প্রিন্স মাথা পর্যন্ত ঢেকে কালো হেলমেট পরা ছিল। তারা দোকানে প্রবেশ করে হাতে থাকা চাপাতি ও হাতুড়ি বের করে দোকান মালিককে এলোপাতাড়ি মারতে শুরু করে। দোকানের মালিক বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় লোকজন সহায়তায় তিনজনকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে।পুলিশ মামলায় জানায়, এই হামলা পূর্বের ঘটনার জেরে হয়তো হত্যার উদ্দেশ্যে তারা দোকান মালিককে আক্রমণ করেছিলেন। তদন্তকারী অফিসার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, দোকান মালিককে ভয় দেখিয়ে মারপিট করা হয়েছে, ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেছেন।মামলা দায়েরকারী বোরহান উদ্দিন ‘ফুড লাভার’ দোকানের মালিক বোরহান উদ্দিন মামলা দায়ের করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ প্রিন্স আহম্মেদ (পান্নাপাড়া, চারঘাট), মোহামিনুল ইসলাম (নয়ন, চারঘাট), জনি আহমেদ (সোনাদহ, বাঘা)। বাঘা থানায় মামলা নং ২০, তারিখ: ২৭-০৯-২০২৫।রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করা হয়, এবং আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত ও ভবিষ্যৎ আইনগত প্রক্রিয়া চলমান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমলনগরে শশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার
কমলনগরে শশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর শশুর বাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩২) নামে এক মেয়ের জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে Read more

যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ Read more

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে Read more

আইপিএলের ফাইনাল আজ
আইপিএলের ফাইনাল আজ

Source: রাইজিং বিডি

বরগুনায় খালে পড়ে শিশু নিখোঁজ, ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার
বরগুনায় খালে পড়ে শিশু নিখোঁজ, ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার

বরগুনার তালতলীতে খালে পড়ে নিখোঁজের ৩ ঘন্টা পরে মো. মাহাদী নামের দুই বছরের এক শিশুর মরাদেহ উদ্বার করেছেন ফয়ার সার্ভিস।বৃহস্পতিবার Read more

হাওর ও জলাভূমি রক্ষায় নতুন অধ্যাদেশ জারি
হাওর ও জলাভূমি রক্ষায় নতুন অধ্যাদেশ জারি

দেশের হাওর ও জলাভূমির অস্তিত্ব রক্ষায় কঠোর আইনি পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হাওর বা জলাভূমি অবৈধ দখল, ভরাট কিংবা পানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন