ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে তিনি ভারতে পালানোর পর মাসুদের তোলা একটি ছবি প্রকাশ করেন।পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব, ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়।’‘+৯১৬০০১৩৯৪০**  এই নম্বরটি ব্যবহার করে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয়, তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ‍্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’এর আগে, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তাকে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সোমবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেন দুর্বৃত্তরা। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উপজেলা নির্বাচন Read more

ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত
ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত

দুটি রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসেবে দাবির মধ্যে নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’কে ব্যবহার না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন Read more

এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!
এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার নিজের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি Read more

ভোলার মানচিত্র গিলে খাচ্ছে মেঘনা, প্রয়োজন টেকসই বাঁধ
ভোলার মানচিত্র গিলে খাচ্ছে মেঘনা, প্রয়োজন টেকসই বাঁধ

'গাঙে (নদী) আমাগো সব লইয়া গ্যাছে, আমাগো বাপদাদার ভিটেমাটির উপর দিয়া এহন জাহাজ চলে। চোখের পলকে সব ভাইঙা লইয়া গ্যাছে Read more

অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠায় তার অপসারণের দাবিতে মানববন্ধন Read more

তাহিরপুরে অগ্নিকাণ্ডে তিন বাড়ি পুড়ে, ক্ষতি ১৮ লাখ
তাহিরপুরে অগ্নিকাণ্ডে তিন বাড়ি পুড়ে, ক্ষতি ১৮ লাখ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের বসত ঘর,গবাদিপশু,নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন