ব্রাহ্মণবাড়িয়ায় সাপে কাটা এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাতারে যাওয়ার প্রস্তুতিতে থাকা ওই যুবককে পদ্মগোখরো সাপে কামড় দেওয়ার পর আধুনিক চিকিৎসার বদলে নেওয়া হয় স্থানীয় এক উজারের কাছে। পরবর্তীতে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে।মঙ্গলবার (১৩ মে) দুপুরে নিজ জমিতে ধান রোপণের সময় একটি বিষাক্ত সাপে কামড় দেয় জসিমকে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে পাশের গ্রাম অষ্টগ্রামে এক পরিচিত উজারের কাছে নিয়ে যান।নিহতের নাম মো. জসিম উদ্দিন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের চানপুর মধ্যপাড়ার বাসিন্দা। তার বাবার নাম সাফর উদ্দিন।স্থানীয়ভাবে ঝাড়ফুঁক ও কিছু গাছগাছড়ার মাধ্যমে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়। কিছু সময় পর জসিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই জসিমের মৃত্যু হয়। নিহতের পরিবার এবং স্থানীয়রা অভিযোগ করেছেন, সাপে কাটার পর প্রাথমিক চিকিৎসার পরিবর্তে গ্রাম্য উজারের ওপর নির্ভর করায় সময় নষ্ট হয়েছে। যদি দ্রুত আধুনিক চিকিৎসা দেওয়া হতো, তাহলে হয়তো জসিমকে বাঁচানো যেতো।এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। অনেকে বলছেন, এখনো কুসংস্কার ও অজ্ঞতার কারণে এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা
উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন Read more

যশোরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, জিম্মি রোগীর স্বজনরা
যশোরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, জিম্মি রোগীর স্বজনরা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিন্ডিকেট গঠন করে বেসরকারি অ্যাম্বুলেন্সের ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের সমন্বয়ে Read more

পুশ ইন করলে হাসিনা ও তার দোসরদের পাঠান: নাহিদ
পুশ ইন করলে হাসিনা ও তার দোসরদের পাঠান: নাহিদ

সীমান্ত হত্যা বন্ধে গত ৫০ বছরে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Read more

বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩ কোটি টাকা (প্রতি ডলার সমান Read more

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ফ্রান্সের
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ফ্রান্সের

গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃতাধীন প্রশাসনের কর্মকর্তারা। ফ্রান্সের অর্থমন্ত্রী Read more

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন