রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে দুই আরোহী স্যার সৈয়দ সড়কের মোহাম্মদপুরে অবস্থিত ফরিদা আখতারের প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করেন। দুইটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়।বিস্ফোরণের পর প্রতিষ্ঠানের কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন এসেছেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’এর কয়েক ঘণ্টা আগে, সোমবার ভোরে (রাত পৌনে ৪টা) রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর ২৫০ শয্যা হাসপাতাল বিনামূল্যে ক্যাটগার্ড ও ভিকরিল মিলছে না!
যশোর ২৫০ শয্যা হাসপাতাল বিনামূল্যে ক্যাটগার্ড ও ভিকরিল মিলছে না!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের অস্ত্রোপচারে সরকারের বিনামূল্যে সরবরাহ করা ক্যাটগার্ড  ও ভিকরিল (সুতা) মিলছে না। সামান্য কিছু প্রোলিন Read more

৩০ জুলাই: নামাজের সময়সূচি
৩০ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

সারাদেশে ব্লকেডের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সারাদেশে ব্লকেডের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা করে ফেরার পথে হামলার ঘটনায় সারাদেশে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বুধবার (১৬ Read more

এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০৪ নভেম্বর) Read more

ইরানকে সৌদির কড়া হুশিযারি, প্রয়োজনে সামরিক পদক্ষেপ
ইরানকে সৌদির কড়া হুশিযারি, প্রয়োজনে সামরিক পদক্ষেপ

সৌদি আরব ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সতর্ক করে বলেছেন, ইরানের পক্ষ Read more

ঋণ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা ভুয়া এনজিও
ঋণ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা ভুয়া এনজিও

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আকিজ গ্রুপের ক্ষুদ্র ঋণ কর্মসূচি নামের একটি সংস্থা গ্রাহকদের ঋণ দেয়ার নাম করে লাখ লাখ টাকা নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন