প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামে সামনে বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে এ দল। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং যেন নিজেই নিজেকে হারিয়ে ফেলেছিল। ইনিংসের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। প্রথম ছয় ব্যাটসম্যান মিলে রান তুলেছেন মাত্র ৬২। কোনো জুটি দাঁড় করাতে পারেননি কেউই। শেষ দিকে তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান কিছুটা প্রতিরোধ গড়লেও ফলাফল পাল্টাতে তা যথেষ্ট ছিল না।ওই ম্যাচে বাংলাদেশের বোলিংও দুই ভাগে ভাগ করা যায়—শুরুর অংশে শৃঙ্খলাবদ্ধ, শেষে ছন্দহারা। শেষ তিন ওভারে রভম্যান পাওয়েল একাই বদলে দেন ম্যাচের চিত্র, তুলে নেন ৫১ রান। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস দাঁড়ায় ১৬০ রানের ওপরে, যা বাংলাদেশের জন্য অতল গহ্বর প্রমাণ হয়।শুধু ব্যাটিং-বোলিং নয়, ফিল্ডিংয়েও ভুলের ছড়াছড়ি। সহজ ক্যাচ ফেলা, রান আউটের সুযোগ নষ্ট, সব মিলিয়ে প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স ছিল প্রত্যাশার নিচে।আজকের ম্যাচে তাই ব্যাটিংয়ে দৃঢ়তা ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ। কারণ এই ম্যাচ কেবল সিরিজ বাঁচানোর লড়াই নয়, বরং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। দলের ভেতর এখন আলোচনা-টপ অর্ডার কবে নিজেদের মতো খেলবে?এদিকে ওয়েস্ট ইন্ডিজ আত্মবিশ্বাসে টগবগ করছে। টানা সাত সিরিজে হারার পর তারা অবশেষে পেয়েছে জয়ের দেখা। ওপেনার আলিক আথানেজ ও ব্র্যান্ডন কিং ভালো শুরু এনে দিয়েছিলেন, আর শেষে পাওয়েল-হোপ মিলে গড়েন জয়ের ভিত। আজও তারা একই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে।সব মিলিয়ে, সিরিজে টিকে থাকতে হলে আজ ব্যাট হাতে জ্বলে উঠতে হবে টাইগারদের। কারণ আজ হারলে শুধু সিরিজ নয়, আত্মবিশ্বাসের বড় ক্ষতিও বয়ে আনবে লিটন দাসদের জন্য।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার কালীগঞ্জ উপজেলার Read more

বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ

বিপিএলের ঢাকা পর্ব আজ শুরু হচ্ছে। দুপুর ১টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা ৬টায় Read more

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ীরা আগামীর বাংলাদেশ গড়বে: জামায়াত আমীর
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ীরা আগামীর বাংলাদেশ গড়বে: জামায়াত আমীর

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা। Read more

বরিশালে নাগরিকতা জোট বিষয়ে মতবিনিময় সভা
বরিশালে নাগরিকতা জোট বিষয়ে মতবিনিময় সভা

নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ন (অন্তর্ভুক্তিকরণ) প্রকল্পের সহযোগিতায় বরিশালে নাগরিকতা বিষয় নিয়ে স্থানীয় মিডিয়া অ্যাসোসিয়েশনের সাথে জোট মতবিনিময় সভা Read more

যমুনার বুকে ভাসমান পাটের হাট
যমুনার বুকে ভাসমান পাটের হাট

নৌকায় নৌকায় সাজানো পাট, ক্রেতা-বিক্রেতার আনাগোনায় পুরো নদীপথ যেন এক জীবন্ত ক্যানভাস। এই দৃশ্য সিরাজগঞ্জের কাজীপুরের নাটুয়ারপাড়া হাটের। নদী পথে Read more

চকরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২
চকরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় ঢাকামুখী যাত্রীবাহী এসি বাসের ধাক্কায় আবদুল মালেক (৩৫) ও জাফর আলম(৫৫) নামে ২ পথচারী নিহত হয়েছে। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন