সিনেমার পর্দায় দেখা অতিমাত্রায় নাটকীয় প্রেম কাহিনি অনেক সময় বাস্তব জীবনেও প্রভাব ফেলে। আর যখন সেই প্রেম বাস্তবের মাটিতে যুক্তিবিহীন হয়ে ওঠে, তখন তা ভয়ংকর কাণ্ড ঘটাতেও দ্বিধা করে না।সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে অনেকেই হতবাক। ভিডিওটিতে দেখা যায়, এক যুবক বৈদ্যুতিক খুঁটির উপর উঠে একের পর এক হাইটেনশন লাইনের তার কেটে দিচ্ছেন। দাবি করা হচ্ছে, প্রেমিকার মোবাইল ফোন সারাক্ষণ ব্যস্ত থাকায় তার রাগ এতটাই বেড়ে যায় যে সে পুরো গ্রামকেই বিদ্যুৎহীন করে ফেলে। তাও শুধু প্রেমিকার মনোযোগ পাওয়ার জন্য!যদিও ভিডিওটি কোনো এলাকার তা স্পষ্টভাবে জানা যায়নি, তবুও ভিডিওতে যুবকের কর্মকাণ্ড এবং তারপরে ঘটে যাওয়া বিদ্যুৎ বিচ্ছিন্নতার দৃশ্যই ভাইরাল হয়েছে।এক নেটিজেন লিখেছেন, ‘অনেক প্রেমিককে দেখেছি কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম। একজন আবার মজা করে লিখেছেন, ‘প্রেমের ক্ষোভে প্রেমিকরা সাধারণত নিজেদের হাতের শিরা কেটে ফেলে। এ তো গোটা গ্রামের শিরা কেটে ফেলল।’ অন্য এক নেটিজেন-এর মতে, ‘কথায় বলে প্রেমে অন্ধ কিন্তু এর প্রেমে এখন গোটা গ্রাম অন্ধ।’তবে এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে একটি অনুরূপ ঘটনা ঘটেছিল। সেখানেও এক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতেন, যাতে আঁধারের সুযোগে তিনি গোপনে প্রেমিকার সঙ্গে দেখা করতে পারেন। আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকলেও, ওই গ্রামে কয়েক ঘণ্টার জন্য হঠাৎ অন্ধকার নেমে আসত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সখীপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন প্রত্যয় বুকে ধারণ করে টাঙ্গাইলের সখীপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা  প্রেসক্লাবের Read more

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন Read more

নির্বাচনে কোনো দলের সাথে আসন সমঝোতায় যাবে না হেফাজত
নির্বাচনে কোনো দলের সাথে আসন সমঝোতায় যাবে না হেফাজত

হেফাজতে ইসলাম দেশের পরবর্তী জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক জোট বা আসন সমঝোতায় অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের যুগ্ম Read more

‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত
‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত

আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. Read more

তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার
তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বহুল Read more

দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা
দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন