চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ব্যস্ততম অংশ কেরানীহাট। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত হাজার হাজার যানবাহন ছুটে চলে এই স্টেশন দিয়ে। কিন্তু এখন এ পথের যাত্রী ও চালকদের মুখে একটাই অভিযোগ—সড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি, টোকেন বাণিজ্য, আর অবৈধ গাড়ির রমরমা চলাচল।সাতকানিয়ার পরিবহনচালকদের অভিযোগ, কেরানীহাট ট্রাফিক বক্সে ‘টোকেন’ এখন পুলিশেরই এক রকমের পণ্য। প্রতিটি সিএনজি অটোরিকশাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়—কেউ ৫০০, কেউ ৭০০, আবার কারও কাছ থেকে আদায় হয় হাজার টাকার বেশি। এরপর চালকদের দেওয়া হয় বিশেষ টোকেন। এই টোকেন দেখালেই আর পুলিশ তাদের থামায় না, মামলা দেয় না, গালাগালও করে না। কিন্তু যাদের কাছে এই টোকেন নেই, তাদের জন্য শুরু হয় হয়রানির পালা।ভুক্তভোগী চালকরা বলছেন, কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্স এখন যেন এক প্রকার ‘টোকেন সিন্ডিকেট অফিস’। প্রতি গাড়ি থেকে মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করা হচ্ছে। যাদের কাছে এই টোকেন নেই, তাদের গাড়ি আটক, মামলা কিংবা হয়রানি—এই তিনের একটিতে পড়তে হয়।গতকাল (৩০ অক্টোবর) ঠাকুরদিঘী এলাকায় প্রায় শতাধিক সিএনজি অটোরিকশা চালক হঠাৎ সড়ক অবরোধ করেন। প্রায় দশ মিনিট চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সাতকানিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে চালকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।অবরোধে অংশ নেওয়া চালক মো. এহছান বলেন, ‘আমরা গরিব মানুষ। দিনে ৭০০–৮০০ টাকা রোজগার করি। কিন্তু মাসে মাসে ট্রাফিক পুলিশকে ৫০০–৭০০ টাকা না দিলে গাড়ি চলাতে দেয় না। কখনও চাবি নিয়ে বসে থাকে, কখনও মামলা দেয়। অথচ যারা টোকেন দেয়, তাদের গাড়ি ভিআইপি সার্ভিস পায়।’অন্য এক চালক মো. বাপ্পী বলেন, “এটিএসআই শাহীন ভাই লোহাগাড়া থেকে বদলি হয়ে এসেছেন। এসেই শুরু করেছেন নতুন নিয়ম—‘টোকেন ছাড়া গাড়ি চলবে না’। এখন প্রতিটি গাড়িকে মাসে টাকা দিতে হয়। আমরা না দিলে মামলা খেতে হয়। যে পুলিশ জনগণের সেবা করার কথা, তারা এখন বাণিজ্য করছে।”চালক আবুল হাসেম বলেন, ‘আমার গাড়ি নতুন। সব কাগজ ঠিক থাকার পরও শাহীন আমাকে থামিয়ে টোকেনের কথা জিজ্ঞেস করেন। আমি কীসের টোকেন তা জানতে চাইলে তিনি আমাকে মামলার ভয় দেখান। এরপর ৫০০ টাকা দাবি করেন, এবং টাকা না দিলে গাড়ির চাবি রেখে দেন।’চালকদের মতে, এই টোকেন আসলে একধরনের মাসিক ‘চাঁদা কার্ড’। কেউ না দিলে পুলিশ গাড়ি আটকায়, মামলা দেয়, কিংবা ‘থানায় পাঠানোর’ ভয় দেখায়।তারা বলেন, ‘যারা টোকেন নেয় তারা রাস্তায় সারাদিন দাঁড়িয়ে থাকে। কিন্তু যাদের টোকেন নাই, তাদের গাড়ি এক মিনিটও দাঁড়াতে দেয় না। এভাবে চললে আইন কোথায়?’একজন চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই টোকেন বাণিজ্যের পেছনে শুধু শাহীন না, আরও কয়েকজন আছে। কিন্তু সবাই জানে, মুখ খুললে বিপদ।কেরানীহাট বাজারের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন এটিএসআই এসে কীভাবে পুরো ট্রাফিক বাণিজ্য চালায়? নিশ্চয়ই উপরমহলের মদদ আছে।অভিযুক্ত এটিএসআই শাহীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি শুধু অবৈধ ও বিশৃঙ্খল গাড়িগুলোকেই আটক করি। কোনো ধরনের টোকেন বাণিজ্যের সঙ্গে আমি জড়িত নই। লোহাগাড়ায়ও কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম। ক্ষুব্ধ কেউ কেউ তাই মিথ্যা অভিযোগ করছে।’কেরানীহাট পুলিশ বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘আমরা কোনো টোকেন বাণিজ্যে জড়িত নই। এটিএসআই শাহীন সদ্য লোহাগাড়া থেকে বদলি হয়ে এসেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আজই শুনেছি।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের ৫টি আসনে ধানের শীষের প্রার্থী যারা
যশোরের ৫টি আসনে ধানের শীষের প্রার্থী যারা

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬ টির মধ্যে  ৫টি  আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ঘোষণা করা হয়েছে। Read more

৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও চাল আমদানি শুরু
৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও চাল আমদানি শুরু

দেশের বাজারে চালের দাম বৃদ্ধি রোধ করতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেওয়ায় ৪ মাস বন্ধ থাকার পর আবারও Read more

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান
সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা Read more

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

স্মার্টফোন ও কম্পিউটারের ওপর থেকে শুল্ক বাদ দেয়ার পর আজ সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগে বিভিন্ন Read more

মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান
মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে বহুপদাতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৫ জুলাই) Read more

দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জোনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন