আগামী নভেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে আসছেন ইসলামী বক্তা ডা. জাকির নায়েক। তবে তার এ সফরকে কেন্দ্র করে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকার তাকে (জাজির নায়েক) ভারতের হাতে তুলে দিবে বলে আশা প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রলণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পার্ক আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকার আগারগাঁও এলাকায় এই দাতব্য অনুষ্ঠানটির আয়োজন করতে পারে বলে জানা গেছে।গত ৩০ অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক ভারতে পলাতক আসামি এবং আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়গুলোর সঙ্গে জড়িত। তিনি যে দেশেই যান না কেন, আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।’৬০ বছর বয়সী এই ইসলামী বক্তা ২০১৬ সাল পর্যন্ত ভারতে অবস্থান করেন। এরপর তার বিরুদ্ধে ‘উগ্রবাদ উসকে দেওয়া’ এবং অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা দায়ের করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। একই সময়ে তার পরিচালিত পিস টিভি-এর সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।সেই প্রেক্ষিতে ২০১৬ সালে তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। ভারতে ফেরার বিষয়ে নায়েক একাধিকবার বলেছেন, ‘ন্যায়বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি ভারতে ফিরব না।’উল্লেখ্য, ২০১৬ সালের ঢাকার হলি আর্টিজান হামলার পর হামলাকারীদের কয়েকজন তার বক্তব্য থেকে প্রভাবিত হয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশ পায়। সেই সময় বাংলাদেশ সরকার তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটেই নভেম্বর মাসে ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক, আর ভারত তার প্রত্যর্পণের আশা করছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামা শ্বশুরের কামড়ে গৃহবধূ আহত
মামা শ্বশুরের কামড়ে গৃহবধূ আহত

নীলফামারীর ডোমারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামা শ্বশুরের কামড়ে ডান হাতে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় বুধবার Read more

বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক
বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক

আকাশে মেঘ দেখলেই এখন উপকূলের মানুষের মনে জাগে উদ্বেগ। বৃষ্টি মানেই তাদের কাছে ঘরছাড়া হবার পূর্বাভাস। প্রতিবছরের বর্ষা যেন এক Read more

১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের Read more

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন
ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন

ফেনীর ফুলগাজীতে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার Read more

নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন ও Read more

নিউইয়র্কে প্লেন-ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত
নিউইয়র্কে প্লেন-ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর একটি ট্রাকের সংঘর্ষে উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। কানাডার মন্ট্রিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন