ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রায় ৫ হাজার কর্মীকে ছাঁটাই এবং একই পদে নতুন কর্মী নিয়োগের উদ্যোগের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান মানব সম্পদ কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তলব করেছেন ঢাকার একটি আদালত।চাকরিচ্যুত দুই কর্মী—ইসলামী ব্যাংকের রাঙ্গামাটি শাখার সাবেক কর্মকর্তা এস এম এমদাদ হোসেন ও চট্টগ্রামের হালিশহর শাখার জুনিয়র অফিসার মো. আরফান উল্লাহ—একটি রেকর্ড ডিক্লারেশন মামলা দায়ের করেন। সেই মামলা আমলে নিয়ে ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালত বৃহস্পতিবার এই সমন জারি করেন বলে জানিয়েছেন বাদীদের আইনজীবী অ্যাডভোকেট মাসুম।অ্যাডভোকেট মাসুম আরও বলেন, আদালত ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আদালতে হাজির হয়ে এই ‘গণবরখাস্ত’ এবং পরিকল্পিত নিয়োগ প্রক্রিয়ার কারণ ব্যাখ্যা করার জন্য সমন জারি করেছেন। তলব করা কর্মকর্তাদের কাছে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে এবং তারা সেটি পেয়েছেন বলে স্বীকার করেছেন।ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য ইসলামী ব্যাংকের আগামী ১ নভেম্বরের নির্ধারিত পরীক্ষার ঠিক দুই দিন আগে আদালতের এই আদেশ এলো।মামলার আরজি অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ব্যাংকটি ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ’ না করে এবং শ্রম আইন লঙ্ঘন করে প্রায় ৫ হাজার স্থায়ী কর্মীকে চাকরিচ্যুত করেছে।বাদীরা দাবি করেছেন, গণহারে এই বরখাস্ত ছিল স্বেচ্ছাচারী এবং ব্যাংকের আইনি এখতিয়ার-বহির্ভূত। তারা এই বরখাস্তকে বেআইনি ঘোষণা, নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত এবং বরখাস্ত হওয়া কর্মীদের সম্পূর্ণ বেতন-ভাতাসহ চাকরিতে পুনর্বহালের আদেশ দিতে আদালতের কাছে আবেদন জানিয়েছেন।আদালত যেন সব তফসিলি ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংককে এই মর্মে নির্দেশনা দেন যে, বরখাস্তের আইনি বৈধতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইসলামী ব্যাংক যেন তাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে, আবেদনে এটাও জানিয়েছেন বাদীরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে গর্ভবতী গরু জবাই, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলে গর্ভবতী গরু জবাই, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করায় এক মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের Read more

‘কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে’
‘কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে’

এবার বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা Read more

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ কিশোর-কিশোরী
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ কিশোর-কিশোরী

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে অপরাধে কারাভোগ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ১৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী। ফেরত আসাদের মধ্যে ৭ Read more

দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড
দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যায় রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের Read more

টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)

দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। একইদিন নারী বিশ্বকাপেও বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে পাকিস্তানের সঙ্গে। নারী Read more

ভুল চিকিৎসায় টানা ৪ মাসের লড়াই শেষে মারা গেছে শিশু তানভীর
ভুল চিকিৎসায় টানা ৪ মাসের লড়াই শেষে মারা গেছে শিশু তানভীর

ভোলার বোরহানউদ্দিনে ভুল চিকিৎসার শিকার সেই শিশু তানভীর হাসান (৮) আর নেই। টানা ৪ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন