পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর ১৪ সদস্য নিহত হয়েছে। সেইসাথে, আহত হয়েছে আরও ২০ জন। নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, গোষ্ঠীটি ভারতের প্রক্সি গ্রুপ হিসেবে কাজ করে।শনিবার (৪ অক্টোবর) খুজদার জেলার জেহরি এলাকায় পরিচালিত হয় এ অভিযান।পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার জন্য বেশ কিছুদিন ধরেই গোষ্ঠীটির ওপর নজর রাখছিল গোয়েন্দা সংস্থাগুলো। পরে সন্ত্রাসী গোষ্ঠীটির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান শুরু করে তারা। নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয় পুরো এলাকা।এ সময়, সশস্ত্র গোষ্ঠীটির সদস্যদের সাথে গোলাগুলি চলে ঘণ্টাখানেক ধরে। এতে ১৪ জন নিহত এবং ২০ জন আহত হয়। এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানায় পাকিস্তানের সেনাবাহিনী।উল্লেখ্য, কিছুদিন আগেই, বালুচিস্তানে অভিযান পরিচালনা করে দেশটির সেনাবাহিনী। এতে প্রাণ হারায় ৭ জন। তারাও সকলেই ভারতীয় অর্থ ও অস্ত্র দ্বারা মদদপুষ্ট ছিল বলে অভিযোগ নিরাপত্তা বাহিনীর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি

সংযুক্ত আরব আমিরাতে চলছে ত্রিদেশীয় সিরিজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। তাতে ফাইনালের পথে এগিয়ে গেল তারা। Read more

পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে রাজধানী ওয়ারশ এবং বাল্টিক বন্দর শহর দানস্কের মধ্যবর্তী মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার Read more

তাহসানের কারণেই প্রেমিককে প্রকাশ্যে আনেন ফারিণ
তাহসানের কারণেই প্রেমিককে প্রকাশ্যে আনেন ফারিণ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে ২ বছর আগে প্রেমের গুঞ্জন ওঠে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তখন কেউ বলেছিলেন দুজনের প্রেম, Read more

জেট ফুয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৯০ টাকা
জেট ফুয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৯০ টাকা

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম হঠাৎ করে বড় পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন Read more

সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতের কঠোর নির্দেশনা
সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতের কঠোর নির্দেশনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) ভোররাত থেকেই দলটির নেতাকর্মীরা আসতে Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তেলবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তেলবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পামওয়ের তেলবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় ১২টি ড্রামভর্তি ১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন