ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।শনিবার ডিএমপির কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।দিন কয়েক আগে মডেল মেঘনা আলমকে আটক করে ডিএমপির ডিবি। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, তা সঠিক হয়নি বলে রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।রেজাউলকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো।এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বলে উল্লেখ করা হয়েছে।গত ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবির প্রধানের দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল।ডিএমপি সূত্র জানায়, ১৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ডিএমপির ডিবির প্রধান হওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ Read more

২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৫ Read more

পিএসসির সচিব হলেন আব্দুর রহমান
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান। তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন ছিলেন।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে

কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে এমন Read more

নেত্রকোনায় সড়কের পাশে থেকে স্বর্ণ কারিগরের মৃতদেহ উদ্ধার
নেত্রকোনায় সড়কের পাশে থেকে স্বর্ণ কারিগরের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া বিশরপাশাগামী সড়কের পাশে একটি খালি ভিটে থেকে বিশ্বজিৎ কর (৩৩) নামের এক স্বর্ণ কারিগরের মৃতদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন