কক্সবাজারের টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে মরণগ্রাসী ইয়াবা ও গুলির চালান উদ্ধার করেছে। এসময় পাচার কাজে জড়িত থাকার অপরাধে এক নারীসহ ৮ জনকে আটক করতে সক্ষম হয় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।তথ্য সুত্রে জানা যায়, কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে নাফনদী সংলগ্ন সাগরে একটি ফিশিং ট্রলার থেকে  ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ৬ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। রবিবার (১৩ এপ্রিল) সকালের দিকে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান টেকনাফ উপকুলে প্রবেশ করবে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, শনিবার বিকালের দিকে টেকনাফ কোস্ট গার্ড ও র‍্যাব-১৫ এর যৌথ সমন্বয়ে সাগরে একটি যৌথ অভিযান পরিচালনা সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত ফিশিং ট্রলারে  তল্লাশী করে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করার পাশাপাশি ৬ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। ধৃত ৬ পাচারকারী হচ্ছে-আমির সুলতান (৫২),রবি আলম (৪২), দিল মোহাম্মদ (৩৮), নূরুন্নবী (২৮), ঈমান হোসেন (৩২) ও জায়েদ হোসেন (১৮)।তারা সকলেই মায়ানমারের নাগরিক, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।ওপর দিকে ১২ এপ্রিল (শনিবার) রাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রেস বার্তার মাধ্যমে জানান, টেকনাফ থানায় কর্মরত পুলিশের একটি দল শনিবার রাতে টেকনাফ টু কক্সবাজার মহা সড়কে নাইট ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অস্ত্র ব্যবসায় জড়িত দুই জন নারী-পুরুষ সিএনজি (অটোরিকশা) যোগে হোয়াইক্যং মিনা বাজারের দিকে আসছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী ডিউটির পুলিশ সদস্যরা হ্নীলা চৌধুরী পাড়া এলাকা বৌদ্ধ বিহার সংলগ্ন সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। এরপর যাত্রীবাহি একটি সিএনজি যার নং-কক্সবাজার থ ১১-৭৫৭৬ গাড়ী থেকে স্বন্দেহ জনক দুই নারী-পুরুষকে আটক করে। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক হেফাজতে থাকা ২০ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।ধৃতরা হচ্ছে, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালি এলাকার বাসিন্দা মুহাম্মদ সেলিম ও রাজিয়া বেগম। তারা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে
ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে

ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির Read more

গণধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থীকে বহিষ্কার
গণধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থীকে বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের পদযাত্রার হুমকি দেওয়ার Read more

উলিপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
উলিপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে Read more

বিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধে
বিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন 'প্যাসিফিক ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম হাসানুজ্জামান টিটুর বিরুদ্ধে এক বিদেশি বিনিয়োগকারীকে Read more

হামের লক্ষণ ও সংস্পর্শে আসার পর যা যা করবেন
হামের লক্ষণ ও সংস্পর্শে আসার পর যা যা করবেন

হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ৭ থেকে ১৪ দিন পর প্রকাশ পায়। হামের Read more

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত নিয়ে আলোচনার জন্য শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন