চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র রিয়াজুদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রহমান ম্যানশন নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি খেলনার গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে নন্দনকানন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের দায়িত্বশীল এক কর্মকর্তা। তিনি জানান, ‘‘প্রাথমিকভাবে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। পরিস্থিতি এখন স্থিতিশীল।’’তামাকুমন্ডি লেইনের মতো ঘনবসতিপূর্ণ ও বাণিজ্যিক এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ড নগরবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। অনেকে আতঙ্কিত হয়ে ভবন থেকে ছুটে বের হন।স্থানীয় ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘‘আমরা হঠাৎ ধোঁয়ার গন্ধ পাই। এরপর দেখি ভবনের উপরের তলা থেকে আগুন বের হচ্ছে। আল্লাহর রহমতে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে, নইলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত।’’ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন
এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় সাড়ে ৭৬ হাজার কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ Read more

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।শুক্রবার (২৯ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক Read more

সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে
সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে

দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন Read more

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ
তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার Read more

বাক ও শারীরিক প্রতিবন্ধী রিপনের জীবনযুদ্ধ, পাশে দাঁড়ালেন ইউএনও
বাক ও শারীরিক প্রতিবন্ধী রিপনের জীবনযুদ্ধ, পাশে দাঁড়ালেন ইউএনও

জন্ম থেকেই বাক ও শারীরিক প্রতিবন্ধী, তবু জীবনের সঙ্গে আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরের মোকসেদ মোল্লার ছেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন