দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ প্রতিষেধক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) এ আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমাঈল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।এর আগে রোববার (১৭ আগস্ট) সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে এ রিট করা হয়। পত্রিকায় প্রকাশিত একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়, সারা দেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই পাঁচ মাসে সাপের দংশনের শিকার হয়েছেন ৬১০ জন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প
আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প

আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন তিনি অনুভব করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ Read more

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ২৪ বাংলাদেশী
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ২৪ বাংলাদেশী

শেরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারকালে পাচারকারী চক্রের সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম Read more

শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কালিহাতীতে শিক্ষক গ্রেপ্তার
শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কালিহাতীতে শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুল (৪৬) কে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির Read more

মা ইলিশ রক্ষায় অভিযান, নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ জেলেকে কারাদণ্ড
মা ইলিশ রক্ষায় অভিযান, নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ জেলেকে কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন