পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। বুধবার (৫ নভেম্বর) ফিনান্সিয়াল টাইমসকে এ কথা জানিয়েছেন তিনি।রাফায়েল গ্রোসি বলেন, ‘ক্ষতি ব্যাপক ছিল, কিন্তু আমাদের মূল্যায়ন হলো – বেশিরভাগ, যদি (মজুদ থাকা) সমস্ত ইউরেনিয়াম ৬০% সমৃদ্ধ নাও হয় – তবে ২০, পাঁচ এবং দুই শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে।’তিনি বলেন, ‘উপাদানটি এখনো আছে। যদিও আমরা (এর) কোনো চূড়ান্ত পরিণতি নির্ধারণ করছি না, তবে এটা স্পষ্ট যে, সমৃদ্ধ উপাদানের অস্তিত্ব, বিশেষ করে এত উচ্চ-স্তরের সমৃদ্ধকরণ এবং অস্ত্র-গ্রেড স্তরের কাছাকাছি… এটি উদ্বেগের কারণ।’এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, তাদের দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যে কোনো আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন।১৩ জুন রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময় পর তেহরান প্রতিশোধ নেয়। এরপর টানা ৯ দিন ইসরায়েলি আক্রমণের জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান। নোয় দিন পর ২২ জুন ভোরে যুক্তরাষ্ট্র ভারী বোমারু বিমান দিয়ে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা করে।পরের দিন সন্ধ্যায় ইরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্মকর্তাদের মতে, এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ফিল্মি স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩
ভোলায় ফিল্মি স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩

ভোলায় ডিম বাছাইকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে জুনায়েদ আহমেদ (২২) নামের এক ডিম বিক্রেতাকে পিটিয়ে ও কুপিয়ে জমখ করা হয়েছে। Read more

আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম
আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, একটি শ্রেণি আছে যারা জুলাই অভ্যুত্থানকে Read more

হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন
হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন

কোথায় গুলি লেগেছে, কী ধরনের গুলি, কত দ্রুত চিকিৎসা পাওয়া গেছে—এসবের ওপর নির্ভর করে আহত ব্যক্তির জীবন ঝুঁকি বাড়ে বা Read more

মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার
মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে অস্ত্র হাতে মহড়া দেওয়ার সময় লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের Read more

অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি: আসিফ নজরুল
অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি: আসিফ নজরুল

সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব বৈধতা দেওয়ার Read more

Free OnlyFans Top Guide: How to Find the Best Free Content Safely
Free OnlyFans Top Guide: How to Find the Best Free Content Safely

What Is “Free OnlyFans Top” and Why It MattersHow to Find Legitimate Free OnlyFans ContentKey Features to Look for in Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন