পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব সদস্য পরিচয়ে বিকাশ এজেন্টকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ চক্র। বুধবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিকাশ এজেন্ট আল আমিন (৩৫) বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গিলাবাড়িয়া বাজার থেকে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে বিকাশ এজেন্ট এমদাদ খান ও তার ভাই কাওসার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ‘র‍্যাব’ লেখা জ্যাকেট পরিহিত দুজন ব্যক্তি তাদের পথরোধ করে দ্বীন ইসলাম নামে এক ব্যক্তির খোঁজ করে। কিছুক্ষণ পর রাত ১০টার দিকে একইভাবে এজেন্ট আল আমিন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই চক্র তাকে থামায়। আল আমিন দ্বীন ইসলামকে চেনেন জানালে তারা তাকে জোরপূর্বক অন্ধকারে নিয়ে যায়। পরে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ভয়ভীতি দেখায় এবং গাছের সাথে বেঁধে ফেলার চেষ্টা করে। এ সময় তার সাথে থাকা প্রায় ৭০ হাজার টাকা ও এজেন্ট ব্যাংকিং কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে আল আমিন ধস্তাধস্তির একপর্যায়ে পালিয়ে যেতে সক্ষম হন।ভুক্তভোগী আল আমিন জানান, দুজনের পরনে ‘র‍্যাব’ লেখা জ্যাকেট ছিল, অপর একজন ছিল সিভিল পোশাকে। তাদের হাতে হ্যান্ডকাপ ছিল। ঘটনা ঘটিয়ে তারা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।এমদাদ খান বলেন, ‘আমরা দুই ভাই একসাথে ছিলাম। আমাদের কাছে দ্বীন ইসলামের খোঁজ করার পর আমরা বাড়ি চলে আসি। র‍্যাব পরিচয় দেয় এবং র‍্যাবের কোটি পরা ছিল বলে ভয়ে কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি। পরে শুনি আল আমিন ভাইকে একা পেয়ে ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার পর আমরা পটুয়াখালী র‍্যাব অফিসে গেলে তারা জানায় গিলাবাজারে তাদের কোন অভিযান ছিল না। বরং তারা আমাদের পুলিশে অভিযোগ দিতে বলেন।’গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’পটুয়াখালী র‍্যাব-৮ এর স্কয়াড্রোন লিডার রাশেদ বলেন, ‘বিষয়টি আমরা অবহিত নই। আমাদের কোন টিম ওই এলাকায় ওই সময় যায়নি। এটা অবশ্যই দুষ্কৃতিকারীদের কাজ। যারা করছে তাদের খুঁজে বের করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবির ৬ শিক্ষার্থীর অনশন
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবির ৬ শিক্ষার্থীর অনশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) সকাল Read more

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তির শেষ নেই
শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তির শেষ নেই

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ক্যানোপি-১-এর ঠিক সামনেই এলোমেলো করে ছড়ানো বেশকিছু ফাঁকা ট্রলি। সেখানে যাত্রী ওঠানোর Read more

গাজীপুরে বনের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরে বনের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বনের ভেতরের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার Read more

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে

সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে Read more

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ঢাকাস্থ Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু-এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন