সপ্তাহ না যেতেই আবারো দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে সমন্বয় করা হয়েছে, যা বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে। এখন প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ২৩ টাকা বেশিতে বিক্রি হবে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।বুধবার (২১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে, শনিবার (১৭ মে) রাতে বিজ্ঞপ্তি দিয়ে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য দিয়েছিল সমিতি। বুধবার (২১ মে) প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকায় বেচাকেনা হয়েছে। গত ২৩ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম ওঠার পর ৮, ১০ ও ১২ মে দাম কমার ঘোষণা আসে।বুধবার রাতে বাজুসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম  বেড়ে যাওয়ায় ভরিপ্রতি মূল্য বাড়ানো হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (২২ মে) থেকে কার্যকর হবে।২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ২৪৯ টাকা ধরা হয়েছে।দেশের বাজারে স্বর্ণের মূল্য বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের তথ্য অনুয়াযী, ভরিপ্রতি ২২ ক্যারেটের রুপার দর ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি দর ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।গত ২৩ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম ওঠে সর্বোচ্চ, সেদিন ভরিপ্রতি দাম বেড়েছিল ৫ হাজার ৩৪২ টাকা। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। তার পরদিন ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসে বাজুসের পক্ষ থেকে।চলতি বছর ৩৪ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৩ বার, আর কমেছে মাত্র ১২ বার। ২০২৪ সালে দেশের বাজারে ৬২ বার দাম সমন্বয় করা হয়। তার মধ্যে দাম বৃদ্ধি করা হয় ৩৫ বার, তবে হ্রাস করা হয় ২৭ বার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত
কুমিল্লায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত

কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে পঞ্চম শ্রেণির Read more

নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা
নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল Read more

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, Read more

অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে টাওয়ার স্থাপন: ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে টাওয়ার স্থাপন: ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বাঁশের খুঁটিতে ৩৩ কেভি বিদ্যুতের টাওয়ার নির্মাণ হওয়ার পর ৫৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।বুধবার (১৭ Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও  ৭২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৭২ জন নিহত হয়েছেন।  এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি Read more

সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা
সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা

গাজীপুর মহানগরীর পূবাইলে  হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন