ভোলার বোরহানউদ্দনের তেতুলিয়া নদী থেকে জিসান (১৭) নামের এক বাকপ্রতিবন্ধীকে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন তার মা জেসমিন বেগম (৩৮)। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেসমিন বেগম ওই গ্রামের জসিম মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নদীতে নৌকা নিয়ে ঘোরার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান জেসমিন বেগমের বাকপ্রতিবন্ধী ছেলে জিসান। পরে তার মা দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন। এ সময় তিনি নদীর স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয় কৃষকরা দেখতে পেয়ে দ্রুত জিসান উদ্ধার করলেও নিখোঁজ হন তার মা। পরে তারা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেসমিন বেগমের সন্ধান পাওয়া যায়নি।বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল কালাম জানান, ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নদীর স্রোত অনেক বেশি থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ
নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

দরিদ্র রোকেয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ছাই
দরিদ্র রোকেয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ছাই

গভীর রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে কাঁচা বসতঘরটি। ঘুম ভাঙতেই নিজের সবকিছু Read more

টিলার পেট চিরে ইটভাটা বানিজ্য, প্রশাসনের হানায় জরিমানা
টিলার পেট চিরে ইটভাটা বানিজ্য, প্রশাসনের হানায় জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা চূড়ামণি এলাকার পাহাড়ি টিলা—যা ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য অংশ—আজ তা যেন কাটাছেঁড়ার কবলে পড়ে ম্লান হয়ে Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে. এম. Read more

চ্যাটজিপিটির সাথে গোপন কথাও আসছে নজরদারির আওতায়
চ্যাটজিপিটির সাথে গোপন কথাও আসছে নজরদারির আওতায়

চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের একান্ত ব্যাক্তিগত কথোপকথন আর পুরোপুরি ব্যক্তিগত থাকছে না। সহিংসতা বা গুরুতর হুমকির আশঙ্কা ধরা পড়লে, সেই তথ্য Read more

বিদেশের মাটিতে প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ আফগানিস্তান
বিদেশের মাটিতে প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ আফগানিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন