টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় ধারণ করা নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে জিম্মি করে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রী (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেছেন।মামলা সূত্রে ও ভুক্তভোগী ছাত্রী জানায়, মির্জাপুর উপজেলার টাকিয়া কদমা গ্রামের ফরহাদ মোল্লার ছেলে আরাফাত মোল্লার সাথে একই উপজেলার জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। আরাফাত ফেসবুকে বিভিন্ন প্রকার হাদীস এবং ইসলামী ঘটনার পোস্ট করে ছাত্রীকে পাঠাতেন। পরে আরাফাত নানার বাড়িতে আসলে ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ হতো। আরাফাত তাকে মির্জাপুর পৌরসদরের কাকলী মোড়ের গোল্ডেন স্পোন রেস্টুরেন্টে যেতে বলে। আরাফাতের কথা মতো সেখানে যায় ওই ছাত্রী। এক পর্যায়ে আরাফাত রেস্টুরেন্টের ওয়াশরুমে তার ফোনের ক্যামেরা অন করে রাখে এবং গোপনে ছাত্রীর নগ্ন ভিডিও ও ছবি ধারণ করে।পরে সে তার কথিত বোন পৌরসদরের লাকী আক্তারের ভাড়া বাসায় নিয়ে যায় ওই ছাত্রীকে। ওই বাসায় যাওয়ার পর লাকী আক্তার আরাফাতের সঙ্গে তরুণীর বিয়ের কথা বলে। পরে কৌশলে তাকে এবং আরাফাতকে অন্য একটি রুমে বসতে দিয়ে লাকী আক্তার চলে যায়। এ সময় আরাফাত মোবাইলে ধারণ করা নগ্ন ভিডিও ও ছবি দেখিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য তরুণীকে প্রস্তাব দেয়। শারীরিক সম্পর্ক করতে না চাইলে পাশের রুম থেকে লাকী আক্তার তাকে শারীরিক সম্পর্ক করতে বলে। এতে রাজি না হওয়ায় লাকী আক্তার পিছন দিক থেকে ছাত্রীর হাত ও মুখ চেপে ধরে বিছানায় ফেলে দেয়। পরে আরাফাত তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তারা দুইজনে মিলে ধর্ষণের ভিডিও ধারণ করে।ঘটনাটি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে ভাইরাল করার হুমকি দেয়। পরবর্তীতে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন এবং মোবাইলে ধারণ করা ভিডিও ডিলিট করে দেওয়ার কথা বলে জানায়। এরপর তাকে বিয়ে করবে বলে লাকী আক্তারের বাড়িতে নিয়ে যায়। এ সময় তারা তার গোপন ভিডিও এবং ছবিগুলো ডিলিট করে দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে পুলিশকে ফোন দিয়ে ঘটনার সম্পর্কে অবগত করার কথা বললে তারা ছাত্রীর ফোন কেড়ে নেয়।সর্বশেষ গত ৪ আগস্ট আবারও লাকী আক্তারের সহযোগিতায় আরাফাত ওই ছাত্রীকে ধর্ষণ করলে সে এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে ছাত্রী অন্তঃস্বত্তা হওয়ার বিষয়টি আরাফাত জানতে পেরে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানাবে বলে জানায়। পরে ছাত্রীকে ৯ আগস্ট বাড়িতে নিয়ে গিয়ে কৌশলে আরাফাতের পরিবারের লোকজন আদর যত্ন করে নানা প্রকারের খাবার খাওয়ায়। বাড়িতে ফিরে কয়েক ঘণ্টার মধ্যে পেটে ব্যথা শুরু হয়। এরপর হাসপাতালে ডাক্তার দেখালে জানতে পারে তার ভ্রুণ পড়ে যায়।ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, আরাফাতের বাড়ির লোকজন আমাকে মিথ্যা কথা বলে খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে আমাকে খাওয়ায়। আমি এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত সকলের বিচারের দাবি করছি। আরাফাত হোসেন একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।এদিকে আদালতে তরুণীর মামলা দায়েরের খবর পেয়ে এক সপ্তাহ পূর্বে অভিযুক্ত আরাফাত হোসেন পালিয়ে সৌদি আরবে চলে গেছে বলে তার গ্রামের লোকজন জানিয়েছেন। আরাফাতের বাবা ফরহাদ মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। জুলাই আন্দোলনের মির্জাপুরের সাবেক সমন্বয়ক ইমন সিদ্দিকী বলেন, যে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সে জুলাই আন্দোলনে আমাদের সঙ্গে অংশ নিয়েছিল। এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ওই ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন এবং হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের নেতৃত্বে নতুন সমীকরণ, আড়ালে থেকে বার্তা দিচ্ছেন মোজতবা খামেনি
ইরানের নেতৃত্বে নতুন সমীকরণ, আড়ালে থেকে বার্তা দিচ্ছেন মোজতবা খামেনি

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ইরানের কুদস ফোর্সের প্রধান কমান্ডার ইসমাইল কানির একটি বিবৃতি ইরানি Read more

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ Read more

মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ
মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।সোমবার (১৮ আগস্ট) Read more

তাপের তাণ্ডব চুয়াডাঙ্গায়, পারদ ৩৯.৫ ডিগ্রি!
তাপের তাণ্ডব চুয়াডাঙ্গায়, পারদ ৩৯.৫ ডিগ্রি!

চুয়াডাঙ্গায় ফের মাঝারি তাপপ্রবাহ শুরু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ Read more

আবারও কমেছে স্বর্ণের দাম
আবারও কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা
ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব কুরাইনা চালা গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গরুসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন