কুমিল্লার লাকসাম থেকে অপহৃত হওয়া দুই মাস বয়সী শিশু ঝর্ণাকে চাঁদপুরের মতলব পৌরসভার পূর্ব কলাদি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ‘সদ্য সন্তানহারা’ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মতলব দক্ষিণ থানা পুলিশ খবর পেয়ে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বৃষ্টির দাবি, প্রায় মাস খানেক আগে তার এক মাস বয়সী সন্তানের মৃত্যু হয়। তাই তিনি লাকসাম থেকে প্রতিবেশীর বাচ্চা চুরি চাঁদপুরে চলে আসেন।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার গাজীপুর বউ বাজার এলাকার আনোয়ারের ছেলে পারভেজ ও তার স্ত্রী শানু দীর্ঘ বছর ধরে লাকসাম জংশনে বসবাস করছেন। অভিযুক্ত বৃষ্টি ছিলেন তাদের প্রতিবেশী। প্রায় দুই মাস আগে এই পারভেজ-সানুর ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা শিশু; তার নাম রাখা হয় ঝর্ণা। কিন্তু গত বৃহস্পতিবার তাদের ঘর থেকে চুরি হয় ঝর্ণা। সর্বশেষ শুক্রবার বাচ্চাটিকে চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকায় বৃষ্টির কাছ থেকে উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে বৃষ্টিকে আটক করে পুলিশ।নিখোঁজ হওয়া শিশু ঝর্ণার বাবা পারভেজ বলেন, আমার দুই মেয়ে ও এক ছেলে। এরমধ্যে নিখোঁজ হওয়া ঝর্ণা সবার ছোট। সে নিখোঁজের পর আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি। শেষে পুলিশের সহায়তায় চাঁদপুরে তাকে আমরা খুঁজে পাই।অভিযুক্ত বৃষ্টি বলেন, গত ৭ অক্টোবর তার ৩১ দিন বয়সী সন্তানের মৃত্যু হয়। তারপর সানুর বাচ্চাটি নিয়ে আমি চাঁদপুরে চলে আসি।মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ জানান, নিখোঁজ শিশুটি বৃষ্টির কাছ থেকে উদ্ধার করে মতলব হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বৃষ্টি ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সে দাবি করছে নিজের সন্তান মারা যাওয়ায় প্রতিবেশীর সন্তান নিয়ে এসেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।   এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চবিতে ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
চবিতে ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিভাগের নীতিমালা অনুসারে প্ল্যানিং Read more

বাঘাইছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
বাঘাইছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নদী রক্ষা, চোরা চালান, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও অন্যান্য সার্বিক বিষয় নিয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ Read more

আজ পল্লী বিদ্যুৎ সমিতির মহাসমাবেশ
আজ পল্লী বিদ্যুৎ সমিতির মহাসমাবেশ

অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে আজ সোমবার মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার Read more

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: বাবর
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: বাবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র Read more

নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ‘ইন্টারন্যাশনাল কলোকুইয়াম অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিটিসি ২০২৫)’ Read more

ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা
ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা

দীর্ঘ আড়াই দশক পর দাবি পূরণ হতে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন 'ফটিকছড়ি উত্তর' এলাকার বাসিন্দাদের। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন