ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সরাইল সদর ইউনিয়নের ফকিরহাটি (মালিগাঁও) ও দক্ষিণ আরিফাইল গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়।বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা টর্চ লাইট জ্বালিয়ে চলে এ সংঘর্ষ। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফকিরহাটি গ্রামের মাঠে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটির শিশু-কিশোররা ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে কথা কাটাকাটির জেরে ফকিরহাটির এক কিশোর দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এ ঘটনার পর উভয় গ্রামের লোকজন টেঁটা, বল্লম, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’
‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’

আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে Read more

গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি
গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি

দেশে গণভোটের প্রচারে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে Read more

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম বাদশা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে Read more

সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার
সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।বিজিবি জানায়,শুক্রবার সকালে গোপন Read more

ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র
ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তৃতীয় দফায় পরোক্ষ আলোচনার জন্য আজ ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ Read more

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।এ বিষয়ে আইন, বিচার ও সংসদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন