মাদক বিরোধী নিয়মিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, আদমজী বিহারী ক্যাম্প ও আরামবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক’শ পুরিয়া হেরোইন ও ৬১টি পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।গ্রেপ্তারকৃতরা হলো বরিশালের হিজলা থানাধীন চরদূর্গাপুর গ্রামের মৃত কালু চৌকিদারের ছেলে ওলিল চৌকিদার (২৬), মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন জামালদী গ্রামের আমির হোসেনের ছেলে ইমরান হোসেন (২৯), সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার আব্দুল করিমের ছেলে নাসির ওরফে কালু (৩৫) এবং একই থানাধীন আরামবাগ এলাকার সুলতান ব্যাপারীর ছেলে মাসুদুর রহমান তপন (৩২)।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী এলাকা হওয়ায় এখানে বিভিন্ন জেলার মানুষের বসবাস বেশি। সেই সুবাদে মাদকের প্রবণতাও বেশি। এই বিবেচনায় আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি। এই ধারাবাহিকতায় গত রোববার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুপ্রবেশের মাঝেই কক্সবাজারে শুরু রোহিঙ্গা সম্মেলন
অনুপ্রবেশের মাঝেই কক্সবাজারে শুরু রোহিঙ্গা সম্মেলন

বাংলাদেশে আশ্রয় নেওয়ার আট বছর পার হলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়ার কোনো সুনির্দিষ্ট পথ খুলে যায়নি। উল্টো মিয়ানমারের রাখাইন Read more

ভৈরবে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
ভৈরবে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা Read more

১৮ জুলাই বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড
১৮ জুলাই বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

বরিশালে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাইয়ের লক্ষ্য নিয়ে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজে এই অলিম্পিয়াডের Read more

গরমে রাস্তার পাশের শরবতে সর্বনাশ!
গরমে রাস্তার পাশের শরবতে সর্বনাশ!

গরমে শরীর থেকে বের হয় ঘাম। বেশি ঘামের কারণে শরীর দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি Read more

কুবি ফার্মেসি বিভাগে শিক্ষক সংকটে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
কুবি ফার্মেসি বিভাগে শিক্ষক সংকটে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে চরম শিক্ষক সংকটের কারণে অনির্দিষ্টকাল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের একদফা দাবি হলো অতিদ্রুত বিভাগে Read more

২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন