বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ মে শুরু হবে। তিন দিনব্যাপী এই কার্যক্রম ২৮ মে শেষ হবে।সোমবার (১৯ মে) বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬, ২৭ ও ২৮ মে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্ধারিত রিপোর্টিং স্থানসমূহে (প্রশাসন ভবনের সংলগ্ন আমতলা, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট অফিস, এবং টিএসসি কনফারেন্স হল ) শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।এর আ‌গে সশরীরে বাকৃবিতে উপস্থিত হবার পূর্বে ১৯ মে থে‌কে ভ‌র্তির পূর্ব সময় পর্যন্ত চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত লিংকে প্রবেশ করে পিন এবং রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান, পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে এডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, পে-স্লিপ তৈরি হবে । যা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং ভর্তির দিন সং‌শ্লিষ্ট ব্যক্তিব‌র্গের স্বাক্ষরসহ জমা দিতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। যেসব শিক্ষার্থী অনলাইনে ১০ হাজার টাকা প্রদান করেছেন, তাদের নগদ আর কোনো অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে প্রদত্ত টাকার মধ্য থেকে নির্ধারিত ভর্তি ফি কেটে নিয়ে অবশিষ্ট অর্থ শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মোংলায় পৌর বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে: ফরহাদ মজহার
নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে: ফরহাদ মজহার

নার্সিংকে ডাক্তারি ব্যবস্থার অধীন পেশা হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক ও Read more

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাল বোঝাই ৩টি ভারতীয় ট্রাক বাংলাদেশে Read more

মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের
মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ এর অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর কলকাতা যান ফুটবলের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি Read more

বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০
বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের Read more

বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী বৃহস্পতিবার (২ অক্টোবর)। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন