মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ‘খুব গভীর’ আলোচনায় রয়েছে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।ট্রাম্প বলেন, ‘আমরা বলেছি, ওদের সবাইকে এখনই ছেড়ে দাও, তাহলে ভালো কিছু হবে।’ তিনি সতর্ক করে বলেন যে, যদি হামাস জিম্মিদের মুক্তি না দেয়, তবে পরিস্থিতি আরও জটিল ও খারাপ হবে। ট্রাম্পের মতে, এটি ইসরায়েলের সিদ্ধান্ত, তবে এটিই তার ব্যক্তিগত মতামত।ট্রাম্প বৃহস্পতিবার একটি সামাজিক যোগাযোগমাধ্যমে হামাসকে অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি হামাস এটা করে, তাহলে তাদের টিকে থাকা যুক্তরাষ্ট্র মেনে নেবে। তিনি বলেন যে, বর্তমানে খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।তিনি মনে করেন, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসে, তখন তাদের সহজে ফিরিয়ে আনা কঠিন হয়। তিনি আরও বলেন, ‘অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এটিও ভালো নয়। এটি খুবই কঠিন পরিস্থিতি।’ট্রাম্প ৭ অক্টোবরের হামলার প্রসঙ্গ টেনে বলেন, ‘মানুষ সেটা ভুলে যায়… কিন্তু সমীকরণে সেটি খুব জোরালোভাবে রাখতে হবে।’ তিনি আরও বলেন, তেল আবিবে চলমান বিক্ষোভ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের জন্য কঠিন করে তুলছে।তিনি জিম্মিদের পরিবারের কথা উল্লেখ করে বলেন, ‘তাদের প্রিয়জনরা তরুণ এবং সুন্দর, কিন্তু এখন মৃত। তারা তাদের ফিরিয়ে পেতে চায়, জীবিত না হলেও অন্তত মৃতদেহ।’ ট্রাম্প আরও জানান, কমপক্ষে ২০ জন জিম্মি জীবিত আছে বলে ধারণা করা হলেও, সম্প্রতি তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন, যা ভুল হোক বলে তিনি আশা প্রকাশ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিছানায় পড়ে ছিলো স্ত্রী-সন্তানের মরদেহ, স্বামী ঝুলছিলেন সিলিংয়ে
বিছানায় পড়ে ছিলো স্ত্রী-সন্তানের মরদেহ, স্বামী ঝুলছিলেন সিলিংয়ে

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় Read more

ভাঙ্গুড়ায় নীল আকাশ আর শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি
ভাঙ্গুড়ায় নীল আকাশ আর শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

শরতের আগমনের বার্তা নিয়ে সাদা কাশফুলে প্রকৃতি সেজেছে তার আপন রূপে। বাংলাদেশের সংস্কৃতিতে সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক কাশফুল। ছয় ঋতুর Read more

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল Read more

আমতলীতে শ্যালিকাকে নিয়ে উধাও: বোনের সুখ বিচারে স্বামীকে তালাক!
আমতলীতে শ্যালিকাকে নিয়ে উধাও: বোনের সুখ বিচারে স্বামীকে তালাক!

বরগুনার আমতলীতে বউয়ের ছোট বোনকে (১৬) নিয়ে উধাও স্বামী রনি খাঁন। বোনের সুখের কথা বিবেচেনা করে স্বামীকে তালাক দিলেন স্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন