কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হয়েছেন একজন ব্যবসায়ী।সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ ব্যক্তির নাম মনসুর আলী (৪৬)। তিনি বেবরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খামার নকুলা এলাকার বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।স্থানীয়রা জানান, উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ ধরতে নদে নামেন তিনি। এ সময় প্রবল স্রোতে তিনি ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি বেড়েছে। স্রোতের সাথে গাছের গুঁড়ি ভেসে আসছে। এগুলো স্থানীয় বাসিন্দারা সংগ্রহ করছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কেউ কথা রাখেনি’-আক্ষেপ অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তানি তারকার
‘কেউ কথা রাখেনি’-আক্ষেপ অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তানি তারকার

অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণজয়ী হিসেবে ইতিহাস গড়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে স্বর্ণপদক Read more

শাওয়ালের ৬ রোজা রাখবেন যে নিয়মে
শাওয়ালের ৬ রোজা রাখবেন যে নিয়মে

শাওয়াল মাসে ৬টি রোজা রাখা সুন্নত। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ Read more

বরগুনায় তিন শিক্ষকের উপর হামলার অভিযোগ
বরগুনায় তিন শিক্ষকের উপর হামলার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা ও জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ তিন শিক্ষক Read more

নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর তুহিন শেখ (১৪) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (০৪ মে) Read more

গজারিয়ায় গাঁজাসহ দুইজন আটক
গজারিয়ায় গাঁজাসহ দুইজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১০ Read more

পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে সালমান ফারসি নামের দু'বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার মহদীপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন