শীতকালে ঘন কুয়াশা যেন প্রকৃতির এক বিপদসংকেত। কুয়াশা অতিমাত্রায় ঘন হলে আশপাশের সবকিছু ঢেকে যায়, এমনকি কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা যায় না। এতে করে সড়কপথ পরিণত হয় এক অদৃশ্য মৃত্যুফাঁদ।ঠিক এমন সময়েই মানুষকে সচেতন করতে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনার আমতলীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেন স্থানীয় যুব সংগঠন “আমরা আমতলীবাসী”।এই কর্মসূচির আওতায় পথচারী, যানবাহন চালক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়। কুয়াশা ও অসতর্কতার কারণে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালানো, গতিসীমা নিয়ন্ত্রণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয় লিফলেটে।ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাজিদ ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক সুমাইয়া শিলা, সহ সভাপতি সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক আমিরুল ইসলামসহ আরও অনেকে।সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া শিলা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে। আমরা চাই, সাধারণ মানুষ যেন সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হয়। এ কারণে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি।মুঠোফোনে আমরা আমতলীবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, এই শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। মানুষ সচেতন হলেই এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব। আমাদের এই উদ্যোগ আগামীতেও চলবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী
শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী

জুলাই-আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read more

‘মোদি হচ্ছেন নেতানিয়াহুর সস্তা সংস্করণ’
‘মোদি হচ্ছেন নেতানিয়াহুর সস্তা সংস্করণ’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘সস্তা কপি’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল Read more

মেঘনায় নির্মাণ হচ্ছে ৯টি ব্রিজ, সড়ক উন্নয়নেও বড় উদ্যোগ
মেঘনায় নির্মাণ হচ্ছে ৯টি ব্রিজ, সড়ক উন্নয়নেও বড় উদ্যোগ

কুমিল্লার মেঘনা উপজেলায় একযোগে সেতু ও সড়ক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৫–২৬ অর্থ বছরের Read more

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু নিহত
বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু নিহত

বাংলাদেশের অভ্যন্তরে গুলি চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। এতে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ Read more

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় শ্রমীকরা সড়ক অবরোধ করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এএসটি গার্মেন্টস Read more

বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে মামলার আবেদন
বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে মামলার আবেদন

 পৌরসভার বৈধ মেয়র দাবি করে সোমবার (০২ জুন) দুপুরে বরিশাল প্রথম যুগ্ন জেলা দায়রা জজ আদালতে মামলা দায়েরের জন্য আবেদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন