সৌদি আরবের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)  এক পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই এবং সামনের দিনে তাপমাত্রা শূণ্যের নিচে নামতে পারে।সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-কে এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাহতানি জানান, আজ থেকে পুরো সৌদি আরবে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এই প্রবাহ অন্তত আগামী শনিবার পর্যন্ত থাকবে এবং এই সময়সীমার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি থেকে মাইনাস এক ডিগ্রির মধ্যে থাকবে।সৌদির তাবুক, আল জৌফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, হাইল এবং মদিন প্রদেশের উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি পড়তে পারে। এছাড়া আল কাসিম, রাজধানী রিয়াদের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ। এসব অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ১ ডিগ্রির মধ্যে থাকবে বলে বলে জানিয়েছেন হুসেইন আল কাহতানি।“দেশজুড়ে অন্তত এক সপ্তাহ শৈত্য প্রবাহ থাকবে। তারপর এটি দক্ষিণ দিকে অগ্রসর হবে। এ শৈত্যপ্রবাহের জেরে হঠাৎ করেই তাপমাত্রা নামতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জনগণকে শীত বিষয়ক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হচ্ছে”, এসপিএকে বলেন আল কাহতানি।উল্লেখ্য, মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে প্রায় সারা বছরই গরম থাকে। শীতের সময়ে দেশটিতে গরম কমলেও তাপামাত্রা এই পরিমাণ নেমে যাওয়ার ঘটনা বিরল।সূত্র : গালফ নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন Read more

জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে
জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে

জয়পুরহাটে এক নারী পরিবার কল্যাণ সহকারীকে যৌন নিপীড়নের দায়ে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) দুপুরে Read more

কোটালীপাড়ায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে চলছে চোরাই মালের বেচাকেনা
কোটালীপাড়ায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে চলছে চোরাই মালের বেচাকেনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে চলছে চোরাই মালের বেচাকেনা। সম্প্রতি একটি চোরাই ট্রলার জিলাল সিকদার নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী Read more

৩১ অক্টোবর: নামাজের সময়সূচি
৩১ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১৫ কার্তিক ১৪৩২ বাংলা, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

হামাস যেখানেই থাকুক, হামলা করা হবে: নেতানিয়াহু
হামাস যেখানেই থাকুক, হামলা করা হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের বিরুদ্ধে বিদেশে আরো হামলার সম্ভাবনাকে নাকচ করেননি। গত সপ্তাহে কাতারে হামলার পর তিনি বলেন, Read more

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক
কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) শুনানি শেষে ঢাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন