কুয়াকাটার কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফেরদৌস মুন্সী (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আপন ভাই ফোরকান মুন্সী (৪৫) ও লালুয়ার হাসনাপাড়া গ্রামের রুবেল খান (৪১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে ফোরকান মুন্সীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।এ ঘটনায় নিহত ফেরদৌস মুন্সীর বোন হাওয়া বেগম সোমবার (১২ জানুয়ারি) কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফোরকান মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৮ জানুয়ারি রাত ৯টার পর থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিনদিন পর রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাড়ি সংলগ্ন মধুখালী লেকের পাড় থেকে কাঁদা মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন লেকপাড়ে নতুন মাটির স্তুপ দেখতে পেয়ে সন্দেহ হলে মাটি খুঁড়ে চাপা দেওয়া মরদেহটি দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন। নিহত ফেরদৌস মুন্সী ওই গ্রামের রহমান মুন্সীর ছেলে। মামলায় স্থানীয় দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাদের সঙ্গে নিহত ফেরদৌস মুন্সীর বিরোধ ছিল বলে উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করলেও মামলার তদন্ত কর্মকর্তা জানান, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনিকে আজ স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
ফিলিস্তিনিকে আজ স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একইদিন ফিলিস্তিনিদের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য ও পর্তুগালও।রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব Read more

২০ মে: নামাজের সময়সূচি
২০ মে: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২০ মে ২০২৫ ইংরেজি, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২১ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের

যুক্তরাজ্য, ডেনমার্ক ও ইউরোপের দেশগুলোর ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার Read more

জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় Read more

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রবিবার দুপুর দেড়টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন